এই মুহূর্তে পেজ থ্রিয়ের হটটপিক হলেন অভিনেত্রী নুসরত জাহান। দাম্পত্য জীবন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সরগরম পুরো নেটদুনিয়া। এইতো গত জুন মাসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবর সকলের সামনে চলে আসে। সরাসরি নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা না বললেও অভিনেত্রীর বেবি বাম্পের ছবি হঠাৎ করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এখন অভিনেত্রী যা ছবি দেয় তা সাথে সাথে ভাইরাল হয়ে যাচ্ছে।
নীতি পুলিশ থেকে নুসরতের অনুগামীরা এখন সকলেই মুখিয়ে আছেন সুখবর পাওয়ার আশায়। ছেলে না মেয়ে কে আসবে অভিনেত্রীর কোল আলো করে। তবে এই মাতৃত্বকালীন অবস্থায় নুসরত ছবি দিলেই তা নিয়ে শুরু হয় জোর চর্চা। এখন অভিনেত্রীও নিজের বেবি বাম্প নিয়ে নানান ছবি শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম পেজে। জানা গিয়েছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিনেত্রীর কোল আলো করে আসতে চলেছে তাঁর হবু সন্তান। কিন্তু জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে না এর আগেই আসতে চলেছে নতুন সদস্য।
নুসরতের চিকিৎসকেরা প্রথমে সেপ্টেম্বর মাসের প্রথমে নুসরতের ডেলিভারির ডেট দিলেও তা এগিয়ে গিয়েছে। চলতি মাস, অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকে যে কোনও দিনে যে কোনো সময় আসতে পারে নতুন অতিথি। আর তার সাক্ষাতের অপেক্ষায় সকলে। আর অভিনেত্রীও এখন নতুন সদস্য আসার জন্য প্রহর গুনছেন। সাথে সাথে বাকিরা। তবে এই সময় অভিনেত্রীকে বেশ সাবধানে রাখছেন অভিনেত্রীর প্রেমিক তথা অভিনেতা যশ দাশগুপ্ত।
অভিনেত্রী সে কথা নিজের মুখে শেয়ার না করলেও দুজন দুজনের মতো আলাদা ছবি দিলেও সেগুলির লোকেশান বুঝিয়ে দিচ্ছে তাঁরা একসাথে আছেন। নিজের অন্তঃসত্ত্বা কালীন অবস্থায় অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পেজে বেশ সক্রিয়। সোমবার সক্কাল নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে একটি সেলফি পোস্ট করেন নুসরত। বিনা মেকআপে মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। সারাদিন হাসছেন এই কথাও লিখলেন। এই ছবি দেখে বোঝা যাচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ড চুটিয়ে উপভোগ করছেন হবু মা।
The Princess of Wales marked a special milestone this year as she celebrated St. David’s…
The 2026 Brit Awards closed with a powerful tribute to the late Ozzy Osbourne, led…
Kate Hudson ended her London getaway with a stylish flourish, sharing a series of Instagram…
Niall Horan has officially announced that his highly anticipated new album is complete, sending fans…
Silvana Armani, niece of the late Giorgio Armani, closed Milan Fashion Week with her debut…
Key Points Demi Lovato shared an Instagram video warming up for her “It’s Not That…