ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। দূরে কোথাও যেতে হলে এক্সপ্রেস ট্রেনে আগে থাকতেই ট্রেনের টিকিট বুক করতে হয়। তবে অনেক সময় কনফার্ম টিকিট পাওয়া যায় না। তবে IRCTC অ্যাপে আপনি ততকাল টিকিট বুক করতে পারেন। টিকিট বুকিং করার সময় বেশ কিছু টোটকা মেনে চললে আপনি নিশ্চিত কনফার্ম টিকিট পেতে পারেন। কি করতে হবে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
নিশ্চিত কনফার্ম টিকিট পেতে গেলে IRCTC অ্যাপে টিকিট বুক করার সময় বেশ কয়েকটি জিনিসের খেয়াল রাখতে হবে আপনাকে। প্রথমত, আপনি অনলাইনে যেই ডিভাইসের মাধ্যমে টিকিট বুক করতে চাইছেন তাতে ফাস্ট ইন্টারনেট আছে নাকি, তা আগে থাকতেই যাচাই করে নিতে হবে। স্লো ইন্টারনেটে টিকিট বুক শুরু করলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দ্বিতীয়ত, আপনি যদি এসিতে তৎকাল টিকিট কাটতে চান তাহলে ঠিক সকাল ৯:৫৮ তে IRCTC অ্যাপে লগইন করুন। কারণ ১০:০০ টায় AC তৎকাল বুকিং শুরু হয়। স্লিপার ক্লাসে তৎকাল টিকিট বুক করার সময় সকাল ১১টা। এই ক্ষেত্রে ১০:৫৮ এ লগইন করুন।
এছাড়া জরুরী জিনিস হল টিকিট বুক করার আগেই একটি মাস্টার তালিকা প্রস্তুত করুন যাতে টিকিট বুকের প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন থাকবে। আগে থাকতেই আইআরসিটিসি ওয়েবসাইটে ‘মাই প্রোফাইল’ সেক্টরে মাস্টার তালিকা তৈরি করে নিন। নাম, বয়স, আইডি কার্ড এবং জন্মগত পরিচয়পত্রের মতো জিনিসগুলি পূরণ করে যাত্রীদের একটি তালিকা তৈরি করুন। এরপর টিকিট বুকিং এর সময় মাত্র এক ক্লিক করেই আপনার সমস্ত বিবরণ আপনি মুহূর্তের মধ্যে পূরণ করে নিতে পারবেন। এই তিনটি বিষয় মেনে চললেই আপনি আইআরসিটিসি অ্যাপ থেকে নির্দ্বিধায় কনফার্ম টিকিট পেয়ে যেতে পারবেন।
আপনি যদি টিকিট বুকিং করার সময় নেট ব্যাঙ্কিং ব্যবহার করেন তবে ভুলবেন না যে আপনি একটি নিশ্চিত টিকিট পাবেন। তাই আপনার নিশ্চিত টিকিটের জন্য UPI পেমেন্ট বিকল্প ব্যবহার করা উচিত। এটি পেমেন্ট খুব সহজ এবং দ্রুত করে তোলে। এই অর্থপ্রদানের বিকল্পটি অনেক দ্রুত, তাই টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…