বিনোদন

Ankush-Oindrila: ঐন্দ্রিলা নয়, একটু হলেই অন্য নায়িকাকে বিয়ে করে ফেলছিলেন অঙ্কুশ

অঙ্কুশ হাজরা টলিউডে অন্যতম হার্টথ্রব অভিনেতাদের মধ্যে একজন। একের পর এক হিট সিনেমা দিয়ে টলিউডে নিজের পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। অঙ্কুশ অভিনয়ের পাশাপাশি তুখোড় ডান্সের জন্য টলিপাড়ায় বেশ খ্যাত অভিনেতা। নিজের কুল লুক আর স্টাইলের জন্য মহিলা অনুরাগীর কাছে বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি জি বাংলায় ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোতে অঙ্কুশের সঞ্চালনা শোয়ের টিআরপি বেড়েই চলেছে৷ অন্যদিকে অভিনেতার হাতে রয়েছে অনেকগুলি নতুন সিনেমার প্রজেক্ট।

কাজের পাশাপাশি নিজের গার্লফ্রেন্ড ঐন্দ্রিলাকে সময় দিতে ভোলেননা অভিনেত্রী৷ এই জুটির প্রেমের বয়স ১০ বছর। অঙ্কুশ – ঐন্দ্রিলা অফস্ক্রিন যেমন সোশ্যাল মিডিয়াতে হিট তেমনই এই জুটির রুপোলি পর্দায় একসাথে কাজ সকলের বেশ পছন্দ হয়। এই জুটিকে একসাথে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন বহু সিনেমাপ্রেমী। । কিছুদিন আগেই অভিনেতা নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, ‘অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ও আমাদের পরিবারের একটা অংশ হতে চলেছে। এটা সত্যিকারের স্বপ্নপূরণ’।

তারপরই সবাই ভেবেছিল সত্যি এবার এরা বিয়ে করতে চলেছে। যদিও অঙ্কুশ সব সাসপেন্সের অবসান ঘটায়। কারণ তিনি বিয়ে না একটি বি এম ডব্লু গ্রেড ৪ কিনেছেন আর সেই অপেক্ষার কথাই অনুগামীদের বলেন। ঐন্দ্রিলাও আনন্দ করে সোশ্যাল মিডিয়ায় জানায়, ঘরে সতীন এসছে। অবশ্য তারপর অনুগামীদের উদ্দেশে ছোট্ট বার্তা দেন বিয়েটাও জলদি হবে। শোনা যাচ্ছে, এইবছর শেষের দিকে নিজেদের প্রেমকে পরিণতি দিতে চাইছেন এই জুটি।

তবে এর মাঝেই অঙ্কুশ এক সংবাদমাধ্যমে নিজের বিয়ের সিক্রেট ফাঁস করলেন। অভিনেতা জানান, একবার সত্যি সত্যি অন্য এক নায়িকার সাথে তাঁর বিয়ে হতে যাচ্ছিল। হ্যাঁ অবাক লাগলেও সত্যি। ছবির চিত্রনাট্যের জন্য অঙ্কুশ এর আগে রিলে অনেকবার নতুন বর সেজেছিলেন। এরকমই এক সিনেমা করার সময় ছবির নির্মাতারা আসল পুরোহিত আনে বিয়ের সিনের জন্য। আর সেই পুরোহিত মিথ্যা মন্ত্রে কোনো মতে অভিনয় করবেননা। অগত্যা সিনের জন্য সত্যি সত্যি বিয়েতে বসেন। তবে পরিচালকের পরামর্শে জোরে জোরে নিজের সংলাপ বলে যান যাতে পুরোহিতের মন্ত্র বলতে না হয়। যাতে ওই নায়িকার সঙ্গে বিয়েটা না হয়ে যায়! তবে অঙ্কুশ ঐন্দ্রিলাকেই নিজের জীবন সঙ্গী করতে চান।

Pritisha Dey

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026