বিনোদন

ঐন্দ্রিলা ও সব‍্যসাচীর জীবনে লাগল বসন্তের রঙ, দোল খেললেন সপরিবারে

2021 পড়তে না পড়তেই টলিটাউনের আনাচ-কানাচে শোনা যাচ্ছে খারাপ খবর। এবার সেই তালিকায় যুক্ত হল জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Oindrila sharma)-র নাম। সরস্বতী পুজোর আগের দিন শুটিংয়ের সময় ঐন্দ্রিলার কাঁধে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। ফলে তাড়াতাড়ি শুটিং শেষ করে বাড়িতে ফিরে আসেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার দিদি পেশায় চিকিৎসক। দিদির পরামর্শ অনুযায়ী ঐন্দ্রিলা পেন কিলার খেলেও ব্যথা ক্রমশ সহ্যের বাইরে চলে যায়। এরপর চিকিৎসার জন্য দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। সেখানে তাঁর বায়োপসি করে জানা যায়, ঐন্দ্রিলার বাঁদিকের ফুসফুসে টিউমার হয়েছে। এই টিউমারটিও ক্যান্সারাস। খুব তাড়াতাড়ি হবে ঐন্দ্রিলার অস্ত্রোপচার। চিকিৎসকরা বলেছেন, টানা ছয় মাস চিকিৎসা করালে ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠতে পারেন ঐন্দ্রিলা। তবে ঐন্দ্রিলা কতটা চিকিৎসায় সাড়া দেবেন, সেটাই এখন আলোচ্য বিষয় হয়ে উঠেছে চিকিৎসকদের কাছে। এই মুহূর্তে ঐন্দ্রিলার কেমোথেরাপি শুরু হয়েছে। ঐন্দ্রিলার পুরো পরিবার দিল্লিতে রয়েছেন। ঐন্দ্রিলার অসুস্থতার খবর পেয়েই দিল্লি এসেছেন তাঁর বিশেষ বন্ধু সব‍্যসাচী চৌধুরী (sabyasachi chowdhury)। এর মধ্যেই ছিল ঐন্দ্রিলার জন্মদিন। নিজের জন্মদিনে ইন্সটাগ্রামে ‘ফল্ট ইন আওয়ার স্টার’ ফিল্মের একটি পোস্টার শেয়ার করেছেন ঐন্দ্রিলা। এই ফিল্মের হিন্দি রিমেক হল ‘দিল বেচারা’। ফিল্মটির চিত্রনাট্য তৈরী হয়েছে ক্যান্সারে আক্রান্ত দুই তরুণ-তরুণীর প্রেমকাহিনী নিয়ে। এছাড়াও একটি ইন্সটাগ্রাম লাইভে নিজের জীবন নিয়ে আক্ষেপ করেছেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার শেয়ার করা পোস্টারের নিচে কমেন্ট করে সব‍্যসাচী বলেছেন, তাঁরা ঐন্দ্রিলাকে সুস্থ করে তুলবেন। ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে ‘বামা ক্ষ‍্যাপা’-র চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন সব‍্যসাচী।

সম্প্রতি ঐন্দ্রিলা একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে নেটিজেনদের উদ্দেশ্যে লিখেছিলেন, তাঁর জন্য প্রার্থনা করতে। ছবিতে দেখা যাচ্ছে, ঐন্দ্রিলার সামনে রয়েছে পুষ্টিকর খাবার এবং সব‍্যসাচী পরম যত্নে ঐন্দ্রিলার খাওয়ার পরে যে ওষুধগুলি নেওয়ার কথা, সেগুলি গুছিয়ে রাখছেন। ঐন্দ্রিলার এই ছবি দেখে তাঁর অনুরাগীরা অনেকেই কেঁদে ফেলেছেন। এবার সেই অনুরাগীদের কান্না ও সকলের হৃদয়ের প্রার্থনা ঐন্দ্রিলাকে আবারও ফিরিয়ে নিয়ে এল শুটিং ফ্লোরে। সবেমাত্র শেষ হয়েছে কেমোথেরাপির প্রথম সাইকেল। কেমোথেরাপির জন্য ঐন্দ্রিলার মাথায় একটি চুলও অবশিষ্ট নেই। কিন্তু হার মানেননি তিনি। কেমোথেরাপির প্রথম সাইকেল শেষ হতেই আবারও ‘জীয়নকাঠি’র সেটে ফিরে এসেছেন ঐন্দ্রিলা। শুটিংয়ের সময় তিনি ব্যবহার করছেন ছোট চুলের উইগ। শুটিংয়ে ফিরেই মেকআপ রুম থেকে মুখে লড়াকু হাসি নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার অনুরাগীরা ও সহকর্মীরা খুব খুশি তাঁকে আবারও অভিনয়ে ফিরতে দেখে। তবে আবারও কেমোথেরাপির সেকেন্ড সাইকেলের জন্য দিল্লি যেতে হয়েছিল ঐন্দ্রিলাকে। সব মিলিয়ে ঐন্দ্রিলাকে পাঁচটি কেমোথেরাপি সাইকেল নিতে হবে। কিন্তু নেটিজেনরা আশাবাদী, ঐন্দ্রিলা সুস্থ হয়ে ফিরবেনই কারণ অভিনয় যে তাঁর ‘জীয়নকাঠি’। ঐন্দ্রিলাও বলেছেন, খুব কষ্ট হবে, কিন্তু এরপর ভালো দিন আসবে। অপরদিকে এক সাক্ষাৎকারে সব‍্যসাচী বলেছেন, ঐন্দ্রিলা কাজ করতে ভালোবাসেন। কাজই ঐন্দ্রিলার অম্লান হাসির রহস্য। ঐন্দ্রিলার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও কোনোদিন তা প্রকাশ্যে আনেননি ঐন্দ্রিলা বা সব‍্যসাচী। কিন্তু ঐন্দ্রিলার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর পেয়েই দিল্লি ছুটে গিয়েছিলেন সব‍্যসাচী। চিকিৎসার পুরো সময়টাই তিনি ছিলেন ঐন্দ্রিলার পাশে। ঐন্দ্রিলাও সব‍্যসাচীর নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ। সম্প্রতি নিজের কেশবিহীন রূপ ইন্সটাগ্রামে শেয়ার করে ঐন্দ্রিলা লিখেছেন, কিছু বন্ধুত্ব সত্যিই অদ্ভুত যা ভাষায় বর্ণনা করা যায় না। তাঁর কেশবিহীন মাথার ছবি দেখে নেটিজেনদের একাংশ বলেছেন, তাঁর এই যন্ত্রণা তাঁকে আরও শক্তিশালী করে তুলবে। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে ঐন্দ্রিলার পাশে রয়েছেন তাঁর অনুরাগীরাও। কিন্তু ঐন্দ্রিলার পাশে দাঁড়াতে ঐন্দ্রিলার ঘনিষ্ঠ বান্ধবী পারমিতা সেনগুপ্ত (Paromita sengupta) সবাইকে অবাক করে দিয়ে নিজের মাথা কামিয়ে ন‍্যাড়া হয়ে গিয়েছেন। অদ্ভুত এই বন্ধুত্ব ঠাকুমা-দিদিমার আমলের ‘সই পাতানো’ মনে করিয়ে দেয়। এই ধরনের বন্ধুত্ব আজ বিরল। পারমিতার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঐন্দ্রিলা লিখেছেন, কিছু বন্ধুত্ব এরকমও হয়।

অপরদিকে ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’-এ পুরস্কার পেয়ে সম্মানিত হয়েছে টিম ‘মহাপীঠ তারাপীঠ’। ঐন্দ্রিলা দিল্লী যাওয়ার আগে সেই পুরস্কার হাতে নিয়ে ঐন্দ্রিলার সঙ্গে ছবি তুলেছেন ‘মহাপীঠ তারাপীঠ’-এর ‘বামা’ সব‍্যসাচী। ছবি তুলে ইন্সটাগ্রামে শেয়ার করে ঐন্দ্রিলা লিখেছেন, সব‍্যসাচী তাঁর কাছে ভগবানের দান। সব‍্যসাচী জানিয়েছেন, দ্বিতীয় কেমোথেরাপিও সফল হয়েছে। প্রতিটি কেমোথেরাপি সাইকেলের সময়সীমা টানা পাঁচ দিন। প্রথম কেমোথেরাপির 21 দিন পরে হয়েছে দ্বিতীয় কেমোথেরাপি। তবে পরিস্থিতি বুঝে কেমোথেরাপির সময়সীমা ধার্য করা হচ্ছে। পাঁচটি কেমোথেরাপির সাইকেলের পরে ঐন্দ্রিলার অস্ত্রোপচার হবে। কিন্তু তারপরেও আবার শুরু হবে কেমোথেরাপি। কেমোথেরাপির সাইকেল শেষ হলে শুরু হবে রেডিয়েশন। ঐন্দ্রিলার চিকিৎসা সম্পূর্ণ হতে মাস ছয়েক লাগবে বলে ধারণা করছেন চিকিৎসকরা। তবে হয়তো দ্বিতীয়বার কেমোথেরাপির পর ঐন্দ্রিলা সেটে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন সব‍্যসাচী। কারণ কেমো নেওয়ার পর ভীষণ যন্ত্রণা হয়। ফলে ওই সময় রোগীকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা।

সম্প্রতি কলকাতায় ফিরে এসেছেন ঐন্দ্রিলা। এদিন তাঁর দিদি ঐশ্বর্য (Aishwarya sharma), মা শিখা (shikha sharma), সব‍্যসাচী ও নিজের আদরের দুই পোষ‍্য সারমেয়র সঙ্গে আবীর দিয়ে বাড়িতেই দোল খেললেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার মাথা আগাগোড়াই ঢাকা ছিল নীল রঙের টিসুর টুপিতে। পরনে ছিল কালারফুল হোলি স্পেশ‍্যাল টি-শার্ট ও গোলাপি ক্যাপরি। এত যন্ত্রণার মধ্যেও দোলের দিন ঐন্দ্রিলা হয়ে উঠেছিলেন রঙিন। ঐন্দ্রিলার দিদি তাঁদের ছবি তুলেছেন। দোলের ছবিগুলি শেয়ার করে ঐন্দ্রিলা সবাইকে দোলপূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন। অপরদিকে নেটিজেনরাও ঐন্দ্রিলাকে ‘হ্যাপি হোলি উইশ করেছেন।

v

2005 সালে ক্লাস ইলেভেনে পড়ার সময় মাত্র সতেরো বছর বয়সে বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলার মেরুদন্ডে ক্যান্সার ধরা পড়েছিল। পিঠের কাছ শক্ত হয়ে যায়, হাঁটতে রীতিমত কষ্ট পাচ্ছিলেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার বাবাও ডাক্তার। তিনি দ্রুত মেয়ের শারীরিক পরীক্ষা করেন। জানা যায়, ঐন্দ্রিলা ‘টেন্টস’ নামক এক বিরল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সতেরো বছরের ঐন্দ্রিলা সেদিনও ভেঙে পড়েননি। সেই সময় ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হয়েছিল নয়াদিল্লীর এইমসে। দেড় বছর ধরে ষোলটি কেমো ও তেত্রিশটি রেডিয়েশনের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ঐন্দ্রিলা। সুস্থ হওয়ার পর বি.টেক পাশ করে অভিনয়জগতে পা রাখেন ঐন্দ্রিলা।

বিভিন্ন সিরিয়ালে অভিনয় করার পাশাপাশি ‘শেষ থেকে শুরু’ ফিল্মে জিৎ (jeet)-এর বোনের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন ঐন্দ্রিলা। এছাড়াও পরিচালক অমিত দাস(Amit Das)-এর আপকামিং ফিল্মে অভিনয় করবেন ঐন্দ্রিলা। আপাতত সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জীয়নকাঠি’-তে জাহ্নবীর চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন তাঁর অনুরাগী ও শুভানুধ‍্যায়ীরা। আপনি সুস্থ হয়ে উঠুন ঐন্দ্রিলা, সবাই এভাবেই আপনার পাশে থাকবো, প্রতিবেদক আশাবাদী, সেই দিন খুব শীঘ্রই আসতে চলেছে, যেদিন আপনার সুস্থতার খবর প্রকাশ করব।

Anirban Kundu

Recent Posts

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026

Bank Holiday: টানা ছুটিতে ব্যাংক বন্ধ! ৫ দিনে ৪ দিন পরিষেবা বন্ধ, আগে দেখুন পুরো তারিখ

এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…

March 25, 2026

PaleyFest LA 2026 Announces Star-Studded Lineup

PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…

March 24, 2026

Royal Family Reportedly Worried About Meghan Markle’s Role in Suits

Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…

March 24, 2026