2021 পড়তে না পড়তেই টলিটাউনের আনাচ-কানাচে শোনা যাচ্ছে খারাপ খবর। এবার সেই তালিকায় যুক্ত হল জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Oindrila sharma)-র নাম। সরস্বতী পুজোর আগের দিন শুটিংয়ের সময় ঐন্দ্রিলার কাঁধে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। ফলে তাড়াতাড়ি শুটিং শেষ করে বাড়িতে ফিরে আসেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার দিদি পেশায় চিকিৎসক। দিদির পরামর্শ অনুযায়ী ঐন্দ্রিলা পেন কিলার খেলেও ব্যথা ক্রমশ সহ্যের বাইরে চলে যায়। এরপর চিকিৎসার জন্য দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। সেখানে তাঁর বায়োপসি করে জানা যায়, ঐন্দ্রিলার বাঁদিকের ফুসফুসে টিউমার হয়েছে। এই টিউমারটিও ক্যান্সারাস। খুব তাড়াতাড়ি হবে ঐন্দ্রিলার অস্ত্রোপচার। চিকিৎসকরা বলেছেন, টানা ছয় মাস চিকিৎসা করালে ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠতে পারেন ঐন্দ্রিলা। তবে ঐন্দ্রিলা কতটা চিকিৎসায় সাড়া দেবেন, সেটাই এখন আলোচ্য বিষয় হয়ে উঠেছে চিকিৎসকদের কাছে। এই মুহূর্তে ঐন্দ্রিলার কেমোথেরাপি শুরু হয়েছে। ঐন্দ্রিলার পুরো পরিবার দিল্লিতে রয়েছেন। ঐন্দ্রিলার অসুস্থতার খবর পেয়েই দিল্লি এসেছেন তাঁর বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী (sabyasachi chowdhury)। এর মধ্যেই ছিল ঐন্দ্রিলার জন্মদিন। নিজের জন্মদিনে ইন্সটাগ্রামে ‘ফল্ট ইন আওয়ার স্টার’ ফিল্মের একটি পোস্টার শেয়ার করেছেন ঐন্দ্রিলা। এই ফিল্মের হিন্দি রিমেক হল ‘দিল বেচারা’। ফিল্মটির চিত্রনাট্য তৈরী হয়েছে ক্যান্সারে আক্রান্ত দুই তরুণ-তরুণীর প্রেমকাহিনী নিয়ে। এছাড়াও একটি ইন্সটাগ্রাম লাইভে নিজের জীবন নিয়ে আক্ষেপ করেছেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার শেয়ার করা পোস্টারের নিচে কমেন্ট করে সব্যসাচী বলেছেন, তাঁরা ঐন্দ্রিলাকে সুস্থ করে তুলবেন। ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে ‘বামা ক্ষ্যাপা’-র চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন সব্যসাচী।
সম্প্রতি ঐন্দ্রিলা একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে নেটিজেনদের উদ্দেশ্যে লিখেছিলেন, তাঁর জন্য প্রার্থনা করতে। ছবিতে দেখা যাচ্ছে, ঐন্দ্রিলার সামনে রয়েছে পুষ্টিকর খাবার এবং সব্যসাচী পরম যত্নে ঐন্দ্রিলার খাওয়ার পরে যে ওষুধগুলি নেওয়ার কথা, সেগুলি গুছিয়ে রাখছেন। ঐন্দ্রিলার এই ছবি দেখে তাঁর অনুরাগীরা অনেকেই কেঁদে ফেলেছেন। এবার সেই অনুরাগীদের কান্না ও সকলের হৃদয়ের প্রার্থনা ঐন্দ্রিলাকে আবারও ফিরিয়ে নিয়ে এল শুটিং ফ্লোরে। সবেমাত্র শেষ হয়েছে কেমোথেরাপির প্রথম সাইকেল। কেমোথেরাপির জন্য লম্বা চুল কেটে ছোট করে ফেলতে হয়েছে ঐন্দ্রিলাকে। কিন্তু হার মানেননি তিনি। কেমোথেরাপির প্রথম সাইকেল শেষ হতেই আবারও ‘জীয়নকাঠি’র সেটে ফিরে এসেছেন ঐন্দ্রিলা। শুটিংয়ে ফিরেই মেকআপ রুম থেকে মুখে লড়াকু হাসি নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার অনুরাগীরা ও সহকর্মীরা খুব খুশি তাঁকে আবারও অভিনয়ে ফিরতে দেখে। তবে 19 শে মার্চ আবারও কেমোথেরাপির সেকেন্ড সাইকেলের জন্য দিল্লি যেতে হবে ঐন্দ্রিলাকে। সব মিলিয়ে ঐন্দ্রিলাকে পাঁচটি কেমোথেরাপি সাইকেল নিতে হবে। কিন্তু নেটিজেনরা আশাবাদী, ঐন্দ্রিলা সুস্থ হয়ে ফিরবেনই কারণ অভিনয় যে তাঁর ‘জীয়নকাঠি’। ঐন্দ্রিলাও বলেছেন, খুব কষ্ট হবে, কিন্তু এরপর ভালো দিন আসবে। অপরদিকে ঐন্দ্রিলার সঙ্গেই সব্যসাচী ফিরে এসেছেন কলকাতায়। এক সাক্ষাৎকারে সব্যসাচী বলেছেন, ঐন্দ্রিলা কাজ করতে ভালোবাসেন। কাজই ঐন্দ্রিলার অম্লান হাসির রহস্য। ঐন্দ্রিলার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও কোনোদিন তা প্রকাশ্যে আনেননি ঐন্দ্রিলা বা সব্যসাচী। কিন্তু ঐন্দ্রিলার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর পেয়েই দিল্লি ছুটে গিয়েছিলেন সব্যসাচী। চিকিৎসার পুরো সময়টাই তিনি ছিলেন ঐন্দ্রিলার পাশে।
2005 সালে ক্লাস ইলেভেনে পড়ার সময় মাত্র সতেরো বছর বয়সে বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলার মেরুদন্ডে ক্যান্সার ধরা পড়েছিল। পিঠের কাছ শক্ত হয়ে যায়, হাঁটতে রীতিমত কষ্ট পাচ্ছিলেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার বাবাও ডাক্তার। তিনি দ্রুত মেয়ের শারীরিক পরীক্ষা করেন। জানা যায়, ঐন্দ্রিলা ‘টেন্টস’ নামক এক বিরল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সতেরো বছরের ঐন্দ্রিলা সেদিনও ভেঙে পড়েননি। সেই সময় ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হয়েছিল নয়াদিল্লীর এইমসে। দেড় বছর ধরে ষোলটি কেমো ও তেত্রিশটি রেডিয়েশনের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ঐন্দ্রিলা। সুস্থ হওয়ার পর বি.টেক পাশ করে অভিনয়জগতে পা রাখেন ঐন্দ্রিলা।
বিভিন্ন সিরিয়ালে অভিনয় করার পাশাপাশি ‘শেষ থেকে শুরু’ ফিল্মে জিৎ (jeet)-এর বোনের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন ঐন্দ্রিলা। এছাড়াও পরিচালক অমিত দাস(Amit Das)-এর আপকামিং ফিল্মে অভিনয় করবেন ঐন্দ্রিলা। আপাতত সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জীয়নকাঠি’-তে জাহ্নবীর চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন তাঁর অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।
Ella Emhoff, stepdaughter of U.S. Vice President Kamala Harris, made a striking fashion statement at…
Camila Cabello is heating up social media once again. The singer and songwriter shared a…
Khloé Kardashian may be stepping back from her role at Good American, the clothing brand…
Angelina Jolie and Brad Pitt may finally be moving toward peace after years of legal…
Margot Robbie has once again proven her status as a fashion powerhouse, captivating audiences with…
Hollywood icon Sharon Stone has reignited the conversation around ageing and beauty, questioning why society…