বিনোদন

প্রথা ভেঙে সাতপাকে বাঁধা পড়লেন ওম-মিমি, ওমের কপালে সিঁদুর পরিয়ে দিলেন মিমি

অবশেষে বৈদিক মতে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী মিমি দত্ত (Mimi Dutta) এবং অভিনেতা ওম সাহানী (om sahani)। ধীরে ধীরে ছক ভেঙে বেরিয়ে আসছেন মেয়েরা। মিমিও তার ব্যতিক্রম নন। গত বছর অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gaurav chatterjee) ও অভিনেত্রী দেবলীনা কুমার ( Devlina kumar)-এর বিয়েতে হয়নি কন্যাসম্প্রদান। এবার একই পথ হাঁটলেন ওম ও মিমি। তাঁদের বিয়েতেও হল না মিমির কন্যাদান। মিমির সিঁথিতে ওম সিঁদুর পরিয়ে দেওয়ার পর মিমি ওমের কপালে পরিয়ে দিলেন একই সিঁদুরের টীকা। সবচেয়ে বড় চমক ছিল বিয়ের পুরোহিতের ক্ষেত্রে। ওম-মিমির বিয়ের অনুষ্ঠানের পৌরহিত‍্য করলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক (Nandini Bhowmick)। ঋতাভরী চক্রবর্তী( Ritabhari chakraborty) অভিনীত বিখ্যাত বাংলা ফিল্ম ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র গল্প নন্দিনীর জীবনের উপর আধারিত। বিয়ের দিন মিমির পরনে ছিল লাল রঙের সাবেক বেনারসী ও মানানসই সোনার গয়না। মাথায় ছিল শোলার মুকুট। ওম পরেছিলেন অফহোয়াইট রঙের পাঞ্জাবী ও একই রঙের চোস্ত। তবে বিয়ের সময় বাঙালি রীতি মেনে ওম পরেছিলে সাদা ধুতি, উত্তরীয় এবং মাথায় টোপর। ওম ও মিমির বিয়েতে হাজির ছিলেন টলিউডের ‘দিদি নং 1′ রচনা ব্যানার্জি( Rachana Banerjee) এবং আরো অনেক সেলিব্রিটি। কিছুদিন আগে ছিল ওম ও মিমির আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠান। মিমির পরনে ছিল সোনালি জড়িপাড় ফুশিয়া পিঙ্ক রঙের শাড়ি এবং ওমের পরনে ছিল নীল রঙের ডেনিম জ‍্যাকেট ও সাদা রঙের টি-শার্ট এবং ডেনিম ট্রাউজার। ওম ও মিমি ইন্সটাগ্রামে তাঁদের আইবুড়ো ভাত খাওয়ার ছবি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবিগুলি রীতিমত ভাইরাল হয়েছে।

2021 শুরু হওয়ার প্রথম দিনেই ওম এবং মিমি রেজিস্ট্রি ম্যারেজ করে স্বীকৃতি দিয়েছিলেন নিজেদের দীর্ঘদিনের সম্পর্ককে। রেজিস্ট্রি ম্যারেজের সময় উপস্থিত ছিলেন ওম ও মিমির পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয়স্বজন। এরপর হয় কেক কাটিং সেরেমনি। কেকের সামনে দাঁড়িয়ে ওম ও মিমি দুজনে হাসিমুখে দুজনের দিকে তাকিয়ে ছবি তোলেন।

রেজিস্ট্রি ম্যারেজের দিন মিমির পরনে ছিল আগুনরঙা বেনারসি। তার সঙ্গে মানানসই করে মিমি পরেছিলেন সোনার গয়না। তবে তাঁর মেকআপ ছিল হালকা। ওমের পরনে ছিল গ্রে রঙের বেনারসি কাজ করা পাঞ্জাবি। ওম ও মিমি নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিয়ের ছবি শেয়ার করেছেন। বিয়ের ছবি শেয়ার করে ওম লিখেছেন, মিস্টার ও মিসেস সাহানী হয়ে ওঠা সত্যিই অ্যাডভেঞ্চারাস লাগছে। মিমি লিখেছেন, মিস্টার ও মিসেস সাহানী হয়ে তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

এছাড়াও ওম ও মিমি নিজেদের একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে একটি বড় জানলার সামনে দাঁড়িয়ে আধো অন্ধকারে একে অপরকে চুম্বন করতে। 2011 সালে ‘আলোর বাসা’ সিরিয়ালের সেটে আলাপ হয়েছিল ওম ও মিমির। এরপর তাঁদের আর কোনো যোগাযোগ ছিল না। পুনরায় 2017 সালে একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করার সময় দেখা হয় তাঁদের। ধীরে ধীরে বন্ধুত্ব ও তারপর প্রেম। অবশেষে 3 রা ফেব্রুয়ারি ওম-মিমির ভালোবাসা পেল সাতপাকের পরিণতি।

Anirban Kundu

Recent Posts

Movie Review: Scream 7 Falls Flat Despite Neve Campbell’s Return

The Scream franchise has always thrived on self-aware irony, but its seventh installment struggles to…

February 26, 2026

Bunnie Xo Opens Up About Giving Jelly Roll a Second Chance

Bunnie Xo is speaking candidly about her marriage to Jelly Roll — and why she…

February 26, 2026

Jonathan Bailey & Simone Ashley’s Bridgerton Return Explained

Fans of Bridgerton were thrilled to see Jonathan Bailey and Simone Ashley reprise their roles…

February 26, 2026

Broadway Star Sondra Lee, Known for Hello, Dolly! and Peter Pan, Dies at 97

Sondra Lee, the celebrated Broadway actress who originated roles in Hello, Dolly! and Peter Pan,…

February 26, 2026

Love Is Blind’s Bri & Connor Shock Fans With Last-Minute Wedding Decision — Are They Still Together?

Season 10 of Netflix’s Love Is Blind introduced viewers to Brianna “Breezy” McNees and Connor…

February 26, 2026

Justin Bieber and LeBron James’ Courtside Interaction at Lakers Game Goes Viral

Key Points Justin Bieber attended the Los Angeles Lakers vs. Orlando Magic game at Crypto.com…

February 26, 2026