Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Oops Moment: রশ্মিকা মান্দান্না থেকে কিয়ারা আদভানি প্রকাশ্যে বিব্রত হয়েছিলেন, এভাবে বাঁচিয়েছিলেন নিজের সম্মান

Updated :  Tuesday, September 20, 2022 9:29 AM

বিভিন্ন সময় ক্যামেরার সামনে নিজেদের পোশাক জনিত কারণে যেকোনো ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাই অস্বস্তিতে পড়ে থাকেন। তবে তারকা জগতের সদস্য হওয়ার সুবাদে এই ধরনের পরিস্থিতি দক্ষতার সাথে সামলে নেওয়ার একাধিক অভিজ্ঞতা রয়েছে তাদের। সম্প্রতি তেমনই বেশ কয়েকজন নামি প্রথম সারির অভিনেত্রীদের পোশাক জনিত কারণে অস্বস্তির মুহূর্তের ঝলক ভাইরাল হয়েছে নেটমহলে। আর সেই সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় রয়েছেন সেইসমস্ত অভিনেত্রীরা।

১) দিশা পাটানী – তারকা জগতের অভিনেত্রী হওয়ার সুবাদে বিভিন্ন ধরনের পোশাকে সেজে উঠতে হয় তাদের। আর যার জন্যই অনেকসময় পাপারাজিৎদের ক্যামেরার সামনেই সেই পোশাকের জন্য অস্বস্তির পাশাপাশি লজ্জাতেও পড়তে হয় তাদের। এই মুহূর্তে দিশা পাটানীর যে ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে, সেখানে ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় হওয়ার কারণে তার পোশাকের একাংশ উড়ে যাওয়ায় লজ্জায় পড়তে হয়েছিল তাকে। তবে সেই পরিস্থিতি দক্ষতার সাথেই সামলে নিয়েছিলেন তিনি, তা অবশ্য ভাইরাল হওয়া ভিডিও দেখেই স্পষ্ট হয়েছিল।

২) ঊর্বশী রাউতেলা- বলিউডের অন্যতম সুন্দরী জনপ্রিয় অভিনেত্রী তিনি। বেশ কয়েকমাস আগে কোন একটি অনুষ্ঠানে মিকা সিং এর সাথে স্টেজে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল তাকে। সেখানেই বোল্ড লুকে একটি গোলাপি রঙের গাউনে ছিলেন তিনি। স্টেজে উপস্থিত থাকাকালীনই তার পোশাক কিছুটা নেমে গিয়েছিল। তবে অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন নামি মডেল হওয়ার দরুন ঐ মুহূর্তে নিজেকে দক্ষতার সাথে সামলে নিয়েছিলেন তিনি, যা সত্যিই প্রশংসনীয়।

৩) কিয়ারা আডবাণী – বর্তমানের অভিনেত্রী হিসেবে ভীষণ স্টাইলিশ কিয়ারা। আজকের প্রজন্মের কাছে তিনি স্টাইল স্টেটমেন্টও বটে। বেশ কিছুটা সময় আগে অভিনেত্রীর একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল যেখানে নীল রঙের একটি পোশাকে দেখা মিলেছিল তার। হাওয়ার জন্য সেই পোশাকের কিছুটা অংশ উড়ে যাওয়ায় ক্যামেরার সামনে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তবে তৎক্ষণাৎ সেই পরিস্থিতি সামলে নিলেও অভিনেত্রী যে বেশ অস্বস্তিতেই পড়েছিলেন, তা এদিন অবশ্য তার মুখের হাবে ভাবেই স্পষ্ট হয়েছিল।

৪) রশ্মিকা মন্দনা – বেশ কয়েকদিন আগে পর্দার শ্রীভাল্লীর একটি উপস্ মোমেন্টের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। সেখানে কোন একটি ইভেন্টে হলুদ রঙের একটি শর্ট ড্রেসে দেখা মিলেছিল তার। কথা বলার সময় পায়ের স্থান পরিবর্তন করতে গিয়েই অতিরিক্ত ছোট পোশাকের কারণে কিছুক্ষণের জন্যে হলেও অস্বস্তিতে পড়েছিলেন রশ্মিকা মন্দনা। পাপারাজিৎদের সুবাদেই সেই ঝলক নজর এড়ায়নি কারোরই। এই মুহূর্তে সেই ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই চর্চায় শ্রীভাল্লী।