খেলা

Quetta Blast: ম্যাচ চলাকালে পাকিস্তানে ভয়ংকর বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাবর আজম-আফ্রিদি

খাদ্য অভাবে এমনিতেই সংকটজনক অবস্থায় রয়েছে পুরো পাকিস্তান। সামান্য আটার জন্য জীবন চলে যাচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষের। আর এই সংকটের মধ্যে সন্ত্রাস হামলা ঘটলো পাকিস্তানের মাটিতে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের কোয়েটা শহরে। জানা গিয়েছে, একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামের অদূরে বোমা বিস্ফোরণ ঘটে। পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার আগে একটি প্রদর্শনী ম্যাচ খেলছিলেন বাবর আজমরা। আর তারই মাঝে ভয়ংকার বোমা বিস্ফোরণ ঘটে স্টেডিয়াম থেকে কয়েক মাইল দূরে।

জানা গিয়েছে, বোমা বিস্ফোরণের ফলে আকাশ কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। পাশাপাশি ভয়ংকর বিস্ফোরণে ৫ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ঘটনার চারপাশ পুলিশ দিয়ে ঘিরে ফেলেছে পাকিস্তান সরকার। বোমা বিস্ফোরণের পর তড়িঘড়ি করে বাবর আজমদের ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। এরপর প্রদর্শনী ম্যাচটি বন্ধ করে দিয়েছে সে দেশের পুলিশ কর্মকর্তারা।

এদিকে রোববার এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তানে হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার জন্য বোমা বিস্ফোরণ করা হয়েছে। পাকিস্তানের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক। প্রথমে ক্রিকেটারদের ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হলেও পরে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ কন্ট্রোলের মধ্যে।

তবে এশিয়া কাপের পূর্বে পাকিস্তানের মাটিতে বোমা বিস্ফোরণ পাকিস্তান ক্রিকেটের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ চলতি বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের মেগা আসর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তানে সেই টুর্নামেন্ট না করানোর সিদ্ধান্তও নিতে পারে এশিয়ান ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

Kriti Lekha Shome

Recent Posts

Airtel দিল বড় ঝটকা! ৮৪ দিনের জনপ্রিয় প্ল্যান ৪০ টাকা বাড়ল

মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…

April 20, 2026

বড় সুখবর! রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ছে, নবান্নে শীঘ্রই বিজ্ঞপ্তি

ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এল। কেন্দ্র সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধির…

April 20, 2026

ভোটের মুখে তৃণমূলকে বড় ধাক্কা! হঠাৎ বাংলায় কাজ বন্ধ আইপ্যাকের, বাড়ছে জল্পনা

বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক…

April 20, 2026

কোটি কোটি ভক্তের ঢল! বছর ঘোরার আগেই রেকর্ড গড়ল দীঘার জগন্নাথ ধাম

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের। আর এক বছরের আগেই…

April 20, 2026

আইপ্যাক ইস্যুতে তোপ মমতার! ‘চাকরি দেব’, কাজ বন্ধের খবরে তীব্র প্রতিক্রিয়া

ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তার মধ্যেই আইপ্যাক (IPAC) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতেই সরব…

April 20, 2026

৭–৮ ঘণ্টা AC চললেও বিল কম! এই ৩ সহজ কায়দা জানলে গরমেও আরাম, খরচও কম

গরম পড়তেই অনেক বাড়িতেই এসি ছাড়া থাকা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতে আরাম করে…

April 20, 2026