যাত্রী কম, সরকারের ঘোষণা স্বত্ত্বেও চললো না বাস

করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে দেশে তৃতীয় দফার লকডাউন জারি হয়েছে। এই লকডাউন চলবে ১৭ ই মে পর্যন্ত। এই অবস্থায় দেশের অর্থনীতিকে সচল করতে বেশ কিছু পরিষেবায় ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। এই তালিকায় ছিল বাস পরিষেবাও। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছিল, ৪ ঠা মে গ্রীন জোনে চালানো যাবে বাস। কিন্তু সরকারের ঘোষণা স্বত্ত্বেও রাজ্যের গ্রিন জোনে চললো না বাস।

সম্প্রতি রাজ্যের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছিল, ৪ ঠা মে, সোমবার থেকে সরকারি বিধি মেনে গ্রিন জোনে বেসরকারি বাস মালিকরা জেলার মধ্যে চালাতে পারবে বাস। তবে সেক্ষেত্রে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি। যে কারণে, বাসে ২০ জনের বেশি যাত্রী তোলার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই নির্দেশিকাকে ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়। মাত্র ২০ জন যাত্রী নিয়ে একটি বাসের খরচ তুলবে বাস মালিকরা তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেয়।

যে কারণে সরকারি নির্দেশ থাকলেও সোমবার রাস্তায় নামলো না বেসরকারি বাস। রাজ্যের গ্রিন জোন এলাকার কোথাও দেখা মেলেনি বেসরকারি বাসের। করোনা সংক্রমণের তালিকায় গ্রিন জোনে থাকা ঝাড়গ্রাম জেলার বাস মালিক সংগঠনের সম্পাদক দিলীপ পাল জানান, ‘আমি বাড়ি থেকে প্রায় ৬০ জন বাস মালিকের সঙ্গে কথা বলেছি। ২০ জন যাত্রী নিয়ে বাস চালাতে রাজী হয়নি কেউ। ঝাড়গ্রামের মতো জেলায় সাধারণ দিনেই খুব বেশি যাত্রী হয়না। বর্তমান পরিস্থিতিতে ২০ জনও যাত্রী হবে। বাস রাস্তায় নামালে তেল ও কর্মচারীদের খরচ উঠবে না। তাই ঝাড়গ্রাম জেলায় আমরা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’

Anirban Kundu

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026