সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে অক্ষরা সিং ও পবন সিংকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
অক্ষরা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘আঁখিয়ান কে নিরাখিয়া কাজরা’ এই গানের তালেই পর্দায় পবন সিংয়ের সাথে খোলা আকাশের নীচে পার্কের মধ্যেই চুটিয়ে প্রেম করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। রয়েছে চুম্বনের দৃশ্যও। পর্দায় তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছে তাদের, তা গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। সকলের জন্য রইল সেই ভিডিওই, দেখে নিন।
‘এন্টার ১০ রাঙ্গিলা’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৫ বছর আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৫ কোটির কাছাকাছি মানুষের কাছে। উল্লেখ্য, গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘তাবাদালা’র। এই গানের কথা দিয়েছিলেন মনোজ মাতলাবি। গানে কন্ঠ দিয়েছিলেন স্বয়ং পবন সিং ও ইন্দু সোনালী। সুর দিয়েছিলেন ছোটে বাবা। সম্প্রতি পুরনো এই জনপ্রিয় ভোজপুরি গানের ভিডিওটির সূত্র ধরেই এই মুহূর্তে নেটমাধ্যমের পাতায় চর্চায় এই অনস্ক্রিন হিট তারকা জুটি। যাদের পুনরায় একসাথে দেখে খুশিই হয়েছেন ভক্তরা।
রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…
ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…
এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…
১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…
বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…
বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…