Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: পবন সিং নিয়ন্ত্রণের বাইরে, মণিকে বারবার বিছানায় ফেলে উদ্দাম নাচ, ইন্টারনেটে ভাইরাল ভিডিও

Updated :  Monday, August 15, 2022 5:10 PM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে মানি ভট্টাচার্য ও পবন সিংকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।

মানি ভট্টাচার্য ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘পালাঙ্গিয়া’ এই গানের তালেই পর্দায় পবন সিংয়ের সাথে ঘরের মধ্যে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিলেন মানি ভট্টাচার্য। আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের, তা গোটি ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। রইল সেই ভিডিও।

সম্প্রতি এই ভিডিওটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘ভোজপুরি হিট গানে’ থেকে ১১ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে যা পৌঁছে গিয়েছে ৯৪ লাখ মানুষের কাছে। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘ওয়ান্টেড’এর। এই গানের কথা দিয়েছেন সুমিত সিং। গানটি গেয়েছেন স্বয়ং পবন সিং ও ইন্দু সোনালী। এই গানের সুর দিয়েছেন ছোট বাবা বাশি। বলাই বাহুল্য, এই মুহূর্তে পবন সিং ও মানি ভট্টাচার্য এই ভাইরাল হওয়া গানের ভিডিওর সূত্র ধরেই ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে পুনরায় চর্চায় উঠে এসেছেন।