Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাগানের মাঝে শুভি শর্মাকে জড়িয়ে ধরে চুম্বন করলেন পবন সিং

Updated :  Friday, October 6, 2023 9:33 AM

ভোজপুরি দুনিয়ার মেগাস্টার এবং দাবাংস্টার হিসেবে পরিচিত পবন সিং তার দুর্দান্ত অ্যাক্টিং এবং দমদার আওয়াজের জন্য সারা ভারতে অত্যন্ত জনপ্রিয়। পবন সিং এর অভিনয়ের জন্য সারা ভারত তাঁর প্রশংসা করে থাকে। পুরো বিশ্বে তার অভিনয়ের চর্চা হয়। ভোজপুরি দুনিয়ায় একাধিক অভিনেত্রীর সঙ্গে তিনি অভিনয় করেছেন। এখনো পর্যন্ত অক্ষরাসিং এর সাথে তার জুটি সব থেকে বেশি পছন্দ করা হলেও, অন্যান্য অভিনেত্রীদের সঙ্গেও তিনি অভিনয় করেছেন বিভিন্ন ছবিতে।

ভোজপুরি সিনেমা জগতের অন্যতম অভিনেত্রী এবং হট কেক নামে পরিচিত সুভি শর্মা সোশ্যাল মিডিয়াতে তার দুর্দান্ত ফ্যান বেস এর জন্য চর্চায় থাকেন। তাকে যখনই কোন সিনেমা অথবা গানের ভিডিওতে দেখা যায় তখনই তার সমস্ত ফ্যানেরা একেবারে হৈ হৈ করে সেই গান বা ছবি দেখেন। সম্প্রতি পবন ও শুভির একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এই গানের ভিডিওটি পুরনো ভিডিও হলেও এখনো ইউটিউবে বেশ জনপ্রিয়। এই গানের ভিডিওটি হলো নানহে বা উমর।

এই গানটি জনপ্রিয় সিনেমা কাট্টা টানাল দুপাট্টা পার থেকে নেওয়া হয়েছে। এই গানের ভিডিওতে অভিনেত্রী সুভি শর্মাকে চুম্বন করেছেন পবন। এই গানটি গেয়েছেন পবন সিং এবং পামেলা জৈন। এই গানটির কথা লিখেছেন কৃষ্ণ বেদর্দি এবং সংগীত দিয়েছেন মধুকর আনন্দ। এই গানটি ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড ভোজপুরি ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এই চ্যানেলে এই গানের ভিডিওটি আপলোড করা হয়েছে। অন্যদিকে এই ছবিটি পরিচালনা করেছেন এমআই রাজ এবং ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন রাহুল কাপুর এবং রাখি সাওয়ান্ত।