ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভগবান শ্রী রামের আগমনের পর প্রধানমন্ত্রী মোদির বড় ঘোষণা, দেশবাসীর জন্য চালু হল বড় প্রকল্প

গতকাল ভারতের সাধারণ মানুষের জন্য ছিল একটা বিশেষ দিন। ভগবান শ্রী রাম এই রাম মন্দিরে উপবিষ্ট হয়েছেন এবং সেই কারণে ভারতে ছিল একটা উৎসবের আবহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। অযোধ্যা থেকে ফেরার পর এবারে ভারতের সাধারণ মানুষের জন্য তিনি একটি নতুন প্রকল্প নিয়ে হাজির হলেন। আপনাদের জানিয়ে রাখি অযোধ্যা থেকে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্প। এই প্রকল্পের সাথে বিপুল সংখ্যক মানুষকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের।

আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী মোদির প্রবর্তিত এই প্রকল্পে এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিদ্যুতের বিল বাঁচাতে এই প্রকল্প অত্যন্ত গ্রহণযোগ্য হতে পারে বলে মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সূর্যবংশী ভগবান শ্রী রামের আলোয় সারা বিশ্বের সমস্ত ভক্ত উজ্জীবিত থাকবেন। এরকমটাই লক্ষ্য রাম মন্দির স্থাপন করার। অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার শুভ মহরৎ উপলক্ষে ভারতের জনগণকে বাড়ির ছাদে নিজস্ব সোলার রুফ টপ সিস্টেম লাগানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

অযোধ্যা থেকে ফিরে আসার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ” আমি অযোধ্যা থেকে ফিরে প্রথম সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সরকার এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্প চালু করবে। এতে শুধুমাত্র দরিদ্রই নয় মধ্যবিত্ত মানুষের বিদ্যুৎ বিলও কমবে। আর পাশাপাশি ভারত জ্বালানি ক্ষেত্রে নতুন অগ্রগতি লাভ করবে। “

BharatBarta Desk

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026