Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খাস কলকাতার বুকে মাদক চক্র, উদ্ধার ৩ হাজার হেরোয়িনের প্যাকেট

Updated :  Wednesday, September 9, 2020 3:06 PM

কলকাতাঃ খাস কলকাতার বুকে মাদক কারবার এসব কোনও নতুন ঘটনা নয়।  এবার আরেক মাদক কারবারের হদিশ মিললো শিয়ালদহ শিশির মার্কেটের কাছে। ইতিমধ্যেই তাকে  গ্রেফতার করেছে পুলিশ। মাদক কারবারির নাম খোকন শেখ। পুলিশ সুত্রের খবর ওই ব্যাক্তি মুম্বাইয়ের মাদক কারবারের সাথে জড়িত। দীর্ঘদিন ধরেই তিনি এই ব্যবসায় যুক্ত ছিলেন। আজ গোপন সূত্রে খবর মিলতেই শিয়ালদহ হানা দেয় পুলিশ।

ধৃতের কাছ থেকে প্রায় সাড়ে তিন হাজার হেরোয়িনের পুরিয়া  উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে ওই বিপুল পরিমাণ হেরোয়িনের  বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।  কিন্তু এই মাদক কারবারের পেছনে বড় কোন চক্রের হাত আছে বলে সন্দেহ পুলিশের। কিন্তু তা এখনো জানা সম্ভব হয়নি। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।