Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Poonam Pandey: ব্রা ছাড়াই রেড কার্পেটে পুনাম পান্ডে, একাংশের মাঝে কটাক্ষের শিকার তিনি

Updated :  Friday, April 28, 2023 10:43 AM

পুনাম পাণ্ডে এই মুহূর্তে মিডিয়াতে বেশ ভালই চর্চায় রয়েছেন। কয়েকমাস আগে কঙ্গনা রানাউতের ‘লক আপ’এও দেখা মিলেছিল এই অভিনেত্রীর। শেষপর্যন্ত এই রিয়্যালিটি শোতে ছিলেন তিনি। এই শোয়ের হাত ধরেই নিজের জীবনের অনেক গোপন তথ্য শেয়ার করেছেন দর্শকদের সাথে। এই শো দর্শকদের মাঝে তার পরিচিতি বাড়িয়ে দিয়েছে আরো অনেকটাই, তা অস্বীকার করার জায়গা নেই। সম্প্রতি নিজের রেড কার্পেট লুকের সূত্র ধরেই চর্চায় রয়েছেন অভিনেত্রী।

৩১ বছর বয়সী এই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় চর্চায় থাকতে দেখা যায়। এই বিনোদন জগৎ’এ মডেলিং দিয়েই নিজের পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে ২০১৩ সালে ‘নাশা’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে তার। সেই থেকেই নিজের জনপ্রিয়তা দর্শকদের মাঝে ধরে রেখেছেন তিনি। টেলিভিশন থেকে শুরু করে বড়পর্দা সব জায়গাতেই কাজ করেছেন অভিনেত্রী। চর্চার আলো নিজের উপর কিভাবে টিকিয়ে রাখতে হয়! তা ভালোভাবেই জানেন পুনাম পান্ডে। সম্প্রতি তা আবারো প্রমাণ হয়ে গেল।

খুব সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে রেড কার্পেটে দেখা মিলেছিল তার। এদিন ব্রা ছাড়াই রেড কার্পেটে হাজির হয়েছিলেন অভিনেত্রী। খালি পরনে দুধ সাদা ব্লেজার ও প্যান্টে দেখা গিয়েছিল তাকে। সাজ পূরণের জন্য নিয়েছিলেন নুড মেকাপ। স্মোকি আই মেকাপে পরেছিলেন ডার্ক লিপস্টিকও। ইউনিক হেয়ার স্টাইলে ব্লেজারের বোতাম খুলে স্টোন বসানো একাধিক হার পরেছিলেন পুনাম। পাপারাজিৎদের সামনে দিয়েছিলেন পোজও। এই মুহূর্তে নিজের সেই ঝলক শেয়ার করে নিয়েই একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।