ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post office FD: সুদের হার বাড়ল পোস্ট অফিসের এই সমস্ত বিনিয়োগ প্রকল্পে, এবার থেকে পাবেন আরও বেশি রিটার্ন

ব্যাংকের মতো এই পোস্ট অফিসেও সব সময় নানা রকমের বিনিয়োগের প্রকল্প চলতে থাকে। এই সমস্ত বিনিয়োগের প্রকল্পকে এক কথায় বলা হয় পোস্ট অফিস টাইম ডিপোজিট। এক বছর, দু বছর, তিন বছর এবং পাঁচ বছরের সময়ের জন্য আপনি এই টাইম ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। বিভিন্ন সময়ের হিসেবে এখানে বিনিয়োগের মাপকাঠি অন্যরকম হয়। সম্প্রতি পোস্ট অফিসের তরফ থেকে এই প্রকল্পের সুদের হার বৃদ্ধি করা হয়েছে। তাই এই মুহূর্তে যদি আপনি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট একাউন্ট করতে চান, তাহলে আপনি আগের থেকে একটু বেশি সুদ পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক, আপনি কতটা সুদ পেতে চলেছেন এই টাইম ডিপোজিট একাউন্ট থেকে।

১. এক বছরের ফিক্সড ডিপোজিট

পোস্ট অফিসের এক বছরের ফিক্সড ডিপোজিটে আপনি ৬.৮ হারে সুদ পাবেন, যা আগে ছিল ৬.৬ শতাংশ। মনে করুন আপনি যদি এক বছরের জন্য ২ লক্ষ টাকার একটি ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনি ৬.৮ শতাংশ হারে সুদ হিসেবে ১৩,৯৫১ টাকা পেয়ে যাবেন। সেই হিসেবে এক বছর পরে আপনি ২,১৩,৯৫১ টাকা তুলতে পারবেন।

২. দু’বছরের ফিক্সড ডিপোজিট

আপনি যদি দুই বছরের জন্য ফিক্স ডিপোজিট করার কথা ভাবেন তাহলে দুই বছরের ফিক্সড ডিপোজিটে এই মুহূর্তে ৬.৯ শতাংশ করে সুদ পাওয়া যাচ্ছে। পহেলা এপ্রিলের আগে এই সুদের হার ৬.৮ শতাংশ ছিল। এই পরিস্থিতিতে যদি আপনি দুই বছরের জন্য একটি দু লক্ষ টাকার ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনি সুদ হিসাবে মোট ২৯,৩২৫ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ দু’বছর পরে আপনি সর্বমোট ২ লক্ষ ২৯ হাজার ৩২৫ টাকা পেয়ে যাবেন।

৩. তিন বছরের ফিক্স ডিপোজিট

একই সময় ১ এপ্রিল থেকে তিন বছরের পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে এখন আপনি ৭ শতাংশ করে সুদ পেয়ে যাবেন। এর আগে পর্যন্ত সুদের হার ছিল ৬.৯ শতাংশ। অর্থাৎ যদি আপনি তিন বছরের জন্য দুই লক্ষ টাকার একটি এফডি করেন, তাহলে আপনি সুদ হিসেবে ৪৬,২৮৮ টাকা পেয়ে যাবেন। এভাবে আপনি মেয়াদ পূর্তিতে ২,৪৬,২৮৮ টাকা ঘরে তুলতে পারবেন।

৪. পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট

যদি আপনি পাঁচ বছরের জন্য ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনি ৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। ১ এপ্রিলের আগে এই সুদের হার ছিল ৭ শতাংশ। এইভাবে আপনি পাঁচ বছরের জন্য যদি ২ লক্ষ টাকার একটি ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনি সুদ হিসেবে ৮৯,৯৯০ টাকা পেয়ে যাবেন এবং আপনি পাঁচ বছর পরে ২,৮৯,৯৯০ টাকা ঘরে তুলতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026