Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নীরাহুয়া-কেশরীকে টেক্কা দিয়ে কাজলের সাথে চুটিয়ে রোমান্স করলেন প্রদীপ পান্ডে, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

Updated :  Tuesday, September 19, 2023 4:07 PM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে কাজল রাগওয়ানী ও প্রদীপ পান্ডেকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। এই ঝলকে প্রদীপ পান্ডে ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির পবন সিং, কেশরী লাল যাদব ও নীরাহুয়ার মতো একাধিক অভিনেতাদের রীতিমতো টেক্কা দিয়েছেন। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।

কাজল রাগওয়ানী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি বেশ জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘কাতাহ দুনু আঁখিয়ান বা’ গানের তালেই পর্দায় প্রদীপ পান্ডে অর্থাৎ চিন্টুর সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিলেন অভিনেত্রী। সাজানো-গোছানো সেটের মাঝেই রোমান্টিক হয়েছিলেন কাজল-চিন্টু। আর পর্দায় তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছিলেন, তা আর আলাদাভাবে বলার নয়। স্বামী-স্ত্রী হিসাবেই পর্দার সামনে হাজির হয়েছিলেন তারা। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই ছিলেন তারা। সেকথা আর বলার প্রয়োজন নেই। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই সেই ঝলক মিলবে।

‘ফিলামছি ভোজপুরি ‘ নামক ইউটিউব চ্যানেল থেকে প্রায় ১০ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। অন্যতম জনপ্রিয়, হিট ভোজপুরি ছবি ‘চালতে চালতে’র গান এটি। ছবিতে গানটি শোনা গিয়েছিল অন্যতম দুই জনপ্রিয় ভোজপুরি সঙ্গীতশিল্পী প্রিয়াঙ্কা সিং ও রত্নেশ সিংয়ের কন্ঠে। গানটির কথা দিয়েছিলেন উমা লাল যাদব। সুর দিয়েছিলেন ওম ঝাঁ। এই মুহূর্তে এই ভোজপুরি গানের ভিডিওটি ২২ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ১০ মাস আগে এই ঝলক নেটদুনিয়ায় শেয়ার হলেও, বর্তমানে এর সূত্র ধরেই পুনরায় চর্চিত এই দুই হিট তারকা। বর্তমানে তারা ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে হিট জুটি।