Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL:: লাল লেহেঙ্গায় নেচে মঞ্চ কাঁপালেন প্রাঞ্জল, প্রশংসায় ভরালেন অনুরাগীরা

Updated :  Wednesday, June 29, 2022 1:51 PM

হরিয়ানভি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী প্রাঞ্জল দেহিয়া। কারণে অকারণে সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। বর্তমান প্রজন্মের একাংশের মাঝে তিনি অত্যন্ত পরিচিত একটি মুখ। যারা চেনেন তারা জানবেন তিনি একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সম্প্রতি সেই কারণবশতই নিজের ভক্তদের পাশাপাশি নেটনাগরিকদের মাঝে চর্চার আলোয় প্রাঞ্জল।

বর্তমান যুগের হরিয়ানভি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হওয়ার সুবাদে সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি নিজের শরীরচর্চা নিয়েও বেশ সচেতন, তার ফিগার দেখলেই তা স্পষ্ট হবে। সম্প্রতি নিজের বানানো একটি ইনস্টারিল ভিডিওর সূত্র ধরেই চর্চিত হয়েছেন অভিনেত্রী। সেই ভিডিও নিজেই নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন তিনি, যা এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়।

ভাইরাল হওয়া রিল ভিডিওতে অভিনেত্রী প্রাঞ্জল দেহিয়াকে একটি লাল লেহেঙ্গায় দেখা গিয়েছে। খোলা চুলে, লাল লিপস্টিকে ও মানানসই মেকাপে দেখা গিয়েছিল তাকে। এই লুকে যথেষ্ট বোল্ড ছিলেন অভিনেত্রী। এই পোশাকে নিজের ছবির জনপ্রিয় গান ‘মেরে বালাম থানেদার’ এর তালে তাল মেলাতে দেখা গিয়েছে তাকে। সম্ভবত জিমের মধ্যেই এই রিল ভিডিওটি বানিয়েছিলেন তিনি। ভিডিওতে তার এক্সপ্রেশন ছিল চোখে পড়ার মতো। ভিডিওটি ভাইরাল হতে না হতেই অভিনেত্রীর অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। কেউ কেউ নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন সরাসরি। তার ঝলক মিলবে কমেন্টবক্সেই।