নিউজ

ভোটের হাওয়া! এবার কি গেরুয়া রঙে রেঙে উঠতে চলেছে মহাগুরু ও বুম্বাদা? জল্পনা তুঙ্গে

সাম্প্রতিককালের বিভিন্ন ভিন্ন দলীয় নেতারা দলবদল করে যোগ দিচ্ছেন বিজেপিতে (BJP)। এমনকি বিজেপিতে যোগদান করছেন বিভিন্ন বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীও। অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বিজেপিতে যোগদান করার সমালোচনায় উত্তপ্ত হয়ে উঠেছিল মহল। কিন্তু বর্তমানে কি সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও (Prasenjit Chatterjee) দেখা যাবে বিজেপি রাজনৈতিক দলে? প্রশ্ন অনেকেরই! এই সংশয় মিটিয়ে দেন প্রসেনজিৎ, সঙ্গে মিঠুন চক্রবর্তীও।

সুপারস্টার মিঠুন চক্রবর্তীর মুম্বইয়ের বাংলোয় হঠাৎই হাজির হয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এইদিকে টলিউডের আরেক বিশিষ্ট অভিনেতা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এমনকি নিজের লেখা বই ‘অমিত শাহ এন্ড দা মার্চ অফ বিজেপি’ বইটিও তুলে দেন প্রসেনজিতের হাতে। ভোটের মুখে আচমকাই সুপারস্টারদের সাথে বিজেপি নেতাদের সাক্ষাৎকারের ঘটনা প্রশ্নের উৎপত্তি করছে অনেকের মনেই। এই সাক্ষাৎকার কি অভিনেতাদের বিজেপিতে যোগদান করার কোনো লক্ষণ?

সূত্রের খবর, এই জল্পনা গুলি উড়িয়ে দেন দুই অভিনেতাই। কিছু চাওয়া কিংবা পাওয়ার জন্য যাননি নেতারা তাদের কাছে। বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আরএসএস অরাজনৈতিক সংগঠন। বিশিষ্ট মানুষের বাড়িতে যান নেতারা। তাদের সাথে নানা বিষয়ে আলাপ-আলোচনা করে থাকেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই’।

উল্লেখ্য, অভিনেতা রুদ্রনীল ঘোষ বুধবার মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাতের ওই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ওই বিষয়ে তাকে নানা প্রশ্ন করা হয়।’কে কোথায় যোগ দেবেন, কাকে ভোট দেবেন সেটা সম্পূর্ণ তার অধিকার’ মন্তব্য করে দুই অভিনেতার বিজেপিতে যোগদান করার বিষয়ে সংশয়কে মিটিয়ে দেন তিনি। কিছু মানুষের হাতে অনেক সময় রয়েছে তারাই এই বিষয়ে চিন্তাভাবনা কিংবা চর্চা করছেন বলে কটাক্ষও করেছেন সদ্য বিজেপিতে যোগদান করা অভিনেতা রুদ্রনীল ঘোষ।

Anirban Kundu

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026