Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লক্ষ্য ২০২৪ লোকসভা, জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক প্রশান্ত কিশোরের

Updated :  Tuesday, July 13, 2021 9:15 PM

মোদি ম্যাজিক এবং অমিত চাণক্যের সমস্ত কলাকৌশল একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর মমতার তৃতীয় সরকারের প্রতিষ্ঠায় সবথেকে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। বর্তমানে সরাসরি রাজনীতির সঙ্গে সংযুক্ত না হলেও প্রশান্ত কিশোর রাজনীতির ময়দানে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। সে শুধুমাত্র ভোটকৌশলী হিসেবে নয়, বরং তিনি আরো বেশি জনপ্রিয় মোদি বিরোধী হিসেবে।

বাংলায় ভোটের ফলাফল প্রকাশের পর এবারে প্রশান্ত কিশোরের পরবর্তী টার্গেট লোকসভা ২০২৪। আর সেই লক্ষ্যে বর্তমানে এগোতে শুরু করেছেন প্রশান্ত কিশোর। যদি বিজেপি কে পরাস্ত করতে হয় তাহলে বিজেপি বিরোধী সমস্ত দলকে এককাট্টা হতে হবে, কংগ্রেসকে নিয়ে। কিছুদিন আগে তাকে দেখা গিয়েছিল মহারাষ্ট্রের এনসিপি দলের প্রধান শরদ পাওয়ার এর সাথে কথা বলতে।

এবারে জল্পনা বাড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে হাজির হলেন প্রশান্ত কিশোর। সামনে লোকসভা নির্বাচনকে লক্ষ্যমাত্রা রেখে সমস্ত অবিজেপি দলগুলির একটি মহাজোট তৈরি করা নিয়ে পরিকল্পনা করতে এদিন রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে হাজির হয়েছেন প্রশান্ত কিশোর, রাজনৈতিক মহলের ধারণা। তার পাশাপাশি আবার আর কিছুদিনের মধ্যে পাঞ্জাবের ভোট রয়েছে। পাঞ্জাবি রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা হতে পারে প্রশান্ত কিশোর এবং রাহুল গান্ধীর। অন্যদিকে মঙ্গলবার দুপুরে রাহুল গান্ধীর সঙ্গে তার বাড়িতে প্রিয়াঙ্কা গান্ধী এবং কে সি বেনুগোপালের সঙ্গে বৈঠক করতে পারেন প্রশান্ত কিশোর।

পাঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি মূলত রাহুল এবং প্রশান্ত কিশোরের মূল আলোচ্য বিষয় হতে চলেছে বলেই সূত্রের খবর। আগামী বছর পাঞ্জাবে নির্বাচন হতে চলেছে। তার আগে ক্যাপ্টেন আমেরিকার সিং এবং নবজ্যোৎ সিং সিধুর মধ্যে যে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব রয়েছে সেটার সমাধান করতে চাইছে কংগ্রেস। অন্যদিকে ২০১৭ নির্বাচনে উত্তরপ্রদেশে প্রশান্ত কিশোরের অধীনে থাকলেও হেরে গিয়েছিল কংগ্রেস কিন্তু কংগ্রেসের পাঞ্জাব জয়ে অন্যতম বড় ভূমিকা গ্রহণ করেছিলেন প্রশান্ত কিশোর। আর কিছুদিনের মধ্যে পুনরায় ভোট। তার আগে সিধু বিভিন্ন ইস্যুতে অমরিন্দর সিং এর বিরুদ্ধে মন্তব্য করছেন। তাই সমস্ত সমস্যার সমাধান করে পাঞ্জাবের নির্বাচনে আবারো জয়লাভ করতে চাইছে কংগ্রেস। অনেকের ধারনা ঠিক এই কারণেই রাহুল গান্ধী এবং প্রশান্ত কিশোরের মধ্যে কথাবার্তা হচ্ছে।