নিউজ

LIVE UPDATE: ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ব্যাখ্যায় সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় অর্থমন্ত্রী

-করোনা মোকাবিলায় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের বিস্তারিত ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আত্মনির্ভর ভারত গড়তেই কেন্দ্রের এই প্যাকেজ। দেশের বিকাশের লক্ষ্যেই এই আর্থিক প্যাকেজ।

-দেশ ৫ টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে। সেই ৫ টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে এই আর্থিক প্যাকেজ। স্থানীয় ব্রান্ডকে বিশ্বব্র্যান্ড করার লক্ষ্যেই এই পদক্ষেপ।

– আত্মনির্ভর হওয়া মানে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া নয়। গরিবদের স্বার্থে কাজ করছে সরকার। সরাসরি ব্যাঙ্কে ভর্তুকি লকডাউনের সময় অনেক সফলতা এনেছে। সমাজের সব স্তরে বদলের কথা বলেছেন প্রধানমন্ত্রী।

– ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য এই প্যাকেজ। এরফলে উপকৃত হবে ৪৫ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট।

– ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৬ টি পদক্ষেপ রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণের জন্য ৩ লক্ষ কোটি টাকা।

– ৪ বছরের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ। এই ঋণে কোনো গ্যারান্টি ফি লাগবে না। ১০০ কোটি টাকা লেনদেন হলে তবেই এই ঋণ মিলবে।

– এনপিএ আওতায় পড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ। এর ফলে উপকৃত হবেনা ২ লক্ষ মানুষ। এই শিল্পকেও ২০ হাজার কোটি টাকা ঋণ।

– ঋণগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ব্যবসা বৃদ্ধি করার ক্ষেত্রে বরাদ্দ রয়েছে ৫০ হাজার কোটি টাকা।

– ২০০ কোটি পর্যন্ত গ্লোবাল টেন্ডার নয়। বিদেশি সংস্থার জায়গায় আসবে দেশি সংস্থা। এর ফলে দেশের ছোট ছোট সংস্থাগুলি অংশ গ্রহণ করতে পারবে।

– মাইক্রো, স্মল, মিডিয়াম উদ্যোগ অর্থাৎ এমএসএমই- সংজ্ঞা বদল করা হয়েছে। এই ক্ষেত্রে ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে হবে ক্ষুদ্র শিল্প। ১০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে ছোট শিল্প। আর ২০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মাঝারি উদ্যোগ বলা হবে।

-সরকার থেকে বা কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে যদি কোনও শিল্পের পাওনা বাকি থাকে তা আগামী ৪৫ দিনের মধ্যে মিটিয়ে দেওয়া  হবে।

– ইপিএফ সদস্যের জুন, জুলাই, আগস্ট মাসের কর্মচারীদের ও নিয়োগকারীদের মাইনের ১২ শতাংশ সরকার দিয়ে দেবে। এই ক্ষেত্রে বরাদ্দ রয়েছে ২৫০০ কোটি টাকা।

– বেসরকারি কর্মীদের বেতন থেকে ১০% পিএফ কাটা হবে। আর সরকারি কর্মীদের বেতন থেকে ১২% পিএফ কাটা হবে। আগামী ৩ মাসের জন্য।

– ১৫ হাজারের নিচে বেতনভুক্ত কর্মীদের আগামী ৩ মাস ইপিএফ দেবে সরকার। এর ফলে হাতে বেশি বেতন পাবে ইপিএফ গ্রাহকেরা।

– সরকারি ঠিকাদারদের চলতি প্রকল্প শেষ করতে আরও ৬ মাস সময় দেওয়া হবে।

– নন ব্যাঙ্কিং ফিন্যান্স কোম্পানিগুলির জন্য ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

– এনবিএফসি, মাইক্রো ফিন্যান্স, হাউজিং ফিন্যান্স কোম্পানিগুলির জন্য ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

– পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ডিসকমগুলিকে ৯০ হাজার কোটি টাকার এককালীন অর্থের যোগান দেওয়া হচ্ছে। এরফলে গ্রাহকরাও সুবিধা পাবেন।

– রিয়েল এস্টেট সংস্থাগুলির আবাসন নির্মাণের ক্ষেত্রে বেরা আইন মেনে চলতে হয়। এই আইনের মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে।

-যারা নির্দিষ্ট বেতন কোনও সংস্থা থেকে পান না, তাদের ক্ষেত্রে কর কেটে নেবার হার ২৫ % কমানো হচ্ছে। কাল বৃহস্পতিবার ১৪ মে থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত এই কর ছাড় পাওয়া যাবে।

– ২০১৯-২০২০ আর্থিক বছরের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবার ৩১ শে জুলাই থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হচ্ছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Ludacris Pushes Back on MAGA Narrative: “Lines Got Crossed”

Rapper and actor Ludacris has clarified his sudden removal from the Rock the Country festival…

February 9, 2026

CBS News’ Tony Dokoupil’s Ratings Compared With NBC & ABC

Just one month into his role as anchor of CBS Evening News, Tony Dokoupil is…

February 9, 2026

Lewis Hamilton Reportedly Fits Kim Kardashian’s ‘Type’ Amid Dating Rumors

Rumors of a potential romance between Kim Kardashian and Lewis Hamilton are heating up after…

February 9, 2026

Paul Thomas Anderson & Jonny Greenwood Demand Removal of Phantom Thread Music from Melania Doc

Director Paul Thomas Anderson and Radiohead guitarist-turned-composer Jonny Greenwood have formally requested that a segment…

February 9, 2026

Paul Brothers Split Over Bad Bunny’s Super Bowl Halftime Show

The Paul brothers sparked headlines after clashing over Bad Bunny’s Super Bowl LX halftime performance,…

February 9, 2026

Paul Brothers Divided Over Bad Bunny’s Super Bowl Halftime Show

The Paul brothers found themselves on opposite sides of the debate surrounding Bad Bunny’s Super…

February 9, 2026