নিউজ

সোমবার থেকে গ্রিন জোনে চলতে পারে বাস, তবে বাড়তে পারে ভাড়া

পরিবহন দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে জেলা প্রশাসন ও বাস মালিকদের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্ব কেটেছে। তাই সোমবার থেকে রাজ্যের গ্রিন জোনগুলিতে বেসরকারি বাস চলতে পারে। তবে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে ভাড়া দ্বিগুন করতে হবে বলে জানানো হয়েছে। এই বাস ভাড়া শুধু লকডাউন যতদিন চলবে ঠিক ততদিন থাকবে। কিন্তু সরকারি বাসের ভাড়া বৃদ্ধি হচ্ছে না।

সরকারি পরিবহন নিগম কেন্দ্রীয় স্তরে যে ভাড়া ছিল, সেই ভাড়া নিয়েই বাস চালানো হবে। সূত্রের খবর অনুযায়ী আগামী সোমবার থেকে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, ঝাড়গ্রামে পুরোপুরি বাস পরিষেবা চালু হতে পারে। কিন্তু বেসরকারি বাসের ভাড়ার তালিকা জেলা ভিত্তিতে কত রাখা হবে সেই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গ্রিন জোনে ২০ জনকে নিয়ে বাস চালানোর ঘোষণা করা হলেও এখনও চালু হয়নি। মুখ্যমন্ত্রী থেকে মুখ্যসচিব বাস মালিক সংগঠনগুলিকে বাস চালানোর অনুরোধ করলেও এখনও বাস সংগঠনগুলি রাস্তায় বাস নামায়নি। তাদের বক্তব্য যে এই কজনকে নিয়ে বাস চালালে তাদের  আয় হবে না। তাই ভাড়া বৃদ্ধি করতে চান। বাস মালিকদের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে ভাড়া বাড়িয়েও আটকানো যাবে না তাদের ক্ষতি। বাস চালক, কন্ডাক্টারদের রোজগারের টাকাও তারা দিতে পারবে না। পরিবহন দফতর বা পুরসভা এই জেলাগুলিতে যে বাস চলবে সেই বাসগুলিকে জীবাণুমুক্ত করে দেবে বলে জানিয়েছে।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026

ফর্ম ৬ নিয়ে তীব্র সংঘাত! সিইও অফিসের সামনে তৃণমূল-বিজেপি মুখোমুখি, লাঠিচার্জের অভিযোগ

ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…

March 31, 2026

গ্যাসের খরচে নাজেহাল? ইথানল কুকটপ কি হতে পারে সস্তার নতুন সমাধান!

এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…

March 31, 2026

১ এপ্রিল থেকে PAN Card বানাতে বড় ধাক্কা! শুধু আধার নয়, লাগবে একগুচ্ছ নতুন ডকুমেন্ট

১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…

March 31, 2026

হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে সিলমোহর? সম্পর্কের মাঝেই বড় সিদ্ধান্ত মলাইকা অরোরার

বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…

March 31, 2026

ভোটের আগে DA নিয়ে নতুন চাল! নবান্নর বৈঠকে মিলতে পারে বড় সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…

March 31, 2026