রাজ্য

দাবি না মানলে স্বাস্থ্যসাথী কার্ডের রোগীদের পরিষেবা দেবে না, সাফ জানাল বেসরকারি হাসপাতালগুলি

বাংলা বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প ছিল নির্বাচনী চমক। সেই দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বাংলার প্রত্যেক রাজ্যবাসী বিনামূল্যে সরকারি এবং নির্ধারিত বেশকিছু বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা করাতে পারবে। তবে এই নিয়েই এখন শুরু হয়েছে সমস্যা। বেসরকারি হাসপাতালগুলো সাফ জানিয়ে দিয়েছে, কিছু দাবি না মানা হলে স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকায় সুস্থভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব নয়।

স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ডের মাধ্যমে চিকিৎসা করালে কোন রোগের জন্য কত টাকা নেবে তা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। তাতে বেশ অসন্তুষ্ট বেসরকারি হাসপাতালগুলো। তাই গতকাল বেসরকারি হাসপাতালগুলোর থেকে একদল প্রতিনিধি স্বাস্থ্যভবনে এসে বৈঠক করেন। তারা স্বাস্থ্যভবনে এসে প্রধানত তিনটি দাবি করে। প্রথমত তারা জানিয়ে দেয়, এরকমভাবে নির্ধারিত মূল্যে তাদের পক্ষে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব না। কেমন সরকার থেকে প্রসবের জন্য মাত্র ৭ হাজার টাকা এবং গলব্লাডার অপারেশনের জন্য মাত্র ১০ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু বেসরকারি হাসপাতালে এত কম খরচে অস্ত্রোপচার করা সম্ভব নয়। তারা জানিয়েছে, তাদের হাসপাতালে রক্ষণাবেক্ষণ, কর্মীদের বেতন ও একাধিক খরচ সামলে এত স্বল্প মূল্যে পরিষেবা দেওয়া প্রায় অসম্ভব।

দ্বিতীয়ত, বেসরকারি হাসপাতালে প্রতিনিধিদল বলেছে যে সবার কাছে যেত এখন স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাই কোন ছোটখাটো রোগের ক্ষেত্রেও তারা বড় হাসপাতালে ভর্তি হতে চাইছে। সরকার এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করুক। এরকমভাবে এত সংখ্যক লোককে একসাথে পরিষেবা দেওয়া অসম্ভব। সরকার নির্ধারিত করে দিক যেকোন জটিল রোগ হলেই তবে স্বাস্থ্য সাথীকার্ড এর মাধ্যমে বড় হাসপাতালে ভর্তি হওয়া যাবে। এছাড়াও তারা জানিয়েছে সরকার যে টাকা দেয় সেই টাকা যাতে হাসপাতালে একাউন্টে সময়মতো চলে আসে। রোগীর চিকিৎসার এক মাসের মধ্যে যাতে সরকার সেই টাকা দিয়ে দেয়।

বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিদলের দাবি জেনে রাজ্য সরকার যত তাড়াতাড়ি সম্ভব এক লিখিত আবেদন জমা করতে নির্দেশ দিয়েছে। সেই সাথে তারা জানিয়ে দিয়েছে, এই ব্যাপারে যতদিন না রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত জানাবে, ততদিন বেসরকারি হাসপাতালগুলোকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে তাদের চিকিৎসা করতে হবে। প্রসঙ্গত স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবার ৫ লাখ টাকার সুবিধা পাবে। সরকারি হাসপাতাল ছাড়াও ১৫০০ বেসরকারি হাসপাতালে মিলবে এই পরিষেবা।

Anirban Kundu

Recent Posts

দুপুরে আগুন ঝরা গরম, বিকেলে আকাশ ফাটিয়ে ঝড়-বৃষ্টি! আজই কি কালবৈশাখীর ধাক্কায় বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া?

দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…

March 26, 2026

যুদ্ধের মাঝে গ্যাস নিয়ে হাহাকার! সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে এলপিজি—কী জানাল মোদি সরকার?

হঠাৎ করে গ্যাস নিয়ে এত আতঙ্ক কেন? যুদ্ধের খবরে কি সত্যিই দেশে এলপিজি শেষ হয়ে…

March 25, 2026

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026