Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: ধামাকেদার হরিয়ানভি গানের তালে মঞ্চ মাতালেন প্রিয়াঙ্কা চৌধুরী, টেক্কা দিলেন স্বপ্না চৌধুরীকেও

Updated :  Wednesday, June 15, 2022 8:30 AM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিও সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, প্রিয়াঙ্কা চৌধুরীর দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে প্রিয়াঙ্কা চৌধুরী অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘শিবরাজ গুরজার’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার নাচের একটি ৪ বছরের পুরনো ভিডিও পুনরায় চর্চার আলোয় উঠে এসেছে। এই ভিডিওতে প্রিয়াঙ্কাকে একটি হরিয়ানভি গানের সাথেই স্টেজের উপর নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। একটি ধামাকেদার হরিয়ানভি গানের সাথেই স্টেজ কাঁপিয়েছেন প্রিয়াঙ্কা চৌধুরী। ভিডিওতে সবুজ ও কালো রঙের সংমিশ্রণে একটি সালোয়ার-কামিজ দেখা গিয়েছে তার পরনে। সম্প্রতি সেই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় তিনি।

উল্লেখ্য, প্রিয়াঙ্কা চৌধুরীর এই নাচের ভিডিওটি ৪ বছর আগে এই নূর ‘শিবরাজ গুরজার’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা হাজারো মানুষ দেখে ফেলেছেন। তার নাচ দেখে সেখানে উপস্থিত দর্শকরাও বেশ উচ্ছ্বসিত ছিলেন, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। ৪ বছর পার হয়ে গেলেও সম্প্রতি পুনরায় প্রিয়াঙ্কা চৌধুরীর এই ভিডিওটি তার অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রশংসাও করেছেন বহুজন। রইল সেই ভিডিওই, দেখে নিন।