বলিউড

ব্লাউজ ছাড়াই শাড়ি পরে ক্যামেরার সামনে পোজ দিলেন এই অভিনেত্রীরা, শেয়ার হতেই ছবি ভাইরাল

বলি ডিভারা সবসময়ই কোন না কোন কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী হওয়ার দরুন একাধিক সাজে দেখা মেলে তাদের। কখনো ওয়েস্টার্ন আবার কখনো ট্র্যাডিশনাল লুকে দেখা যায় তাদের। সম্প্রতি ৫ বলি অভিনেত্রীর শাড়ি পরা লুক ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। তবে এমন ছবি নতুন কিছু নয়। তাও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল ছবিগুলি, কারণ এই পাঁচ অভিনেত্রী ব্লাউজ ছাড়াই শাড়ি পরে দেখা দিয়েছেন ক্যামেরার সামনে, যা খুব স্বাভাবিকভাবেই নজর টেনেছে নেটনাগরিকদের।

১) মৌনি রায়- বাঙালি হয়েও বলিউডে শুরু থেকেই নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা যেকোনো ক্ষেত্রেই তার দাপট রয়েছে জোরালো। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম বোল্ড অভিনেত্রী, তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা স্পষ্ট হবে। যেকোনো ধরনের সাজেই সাবলীল মৌনী রায়। তবে শাড়ি পড়তে একটু বেশিই ভালবাসেন তিনি। বিভিন্ন সময়ে শাড়িতে দেখা মেলে তার। সম্প্রতি তার যে শাড়ি লুক ভাইরাল হয়েছে, সেখানে তাকে সবুজ বেনারসীতে দেখা গিয়েছে। তবে এই ছবিতে অভিনেত্রী ব্লাউজ ছাড়াই পরেছিলেন শাড়িটি, যা নজর এড়াইনি কারোরই। সম্প্রতি নিজের সেই ছবির সূত্র ধরেই চর্চায় মৌনি রায়।

২) প্রিয়াঙ্কা চোপড়া- বলিউড থেকে হলিউড তার বিস্তার রয়েছে সর্বত্রই। বলি অভিনেত্রী হিসেবে নিজের জীবন শুরু করলেও বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডের অন্যতম পরিচিত একজন অভিনেত্রী। আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে বিবাহের পর বিদেশেই পাকাপাকিভাবে থাকেন তিনি। কয়েকমাস পূর্বেই সারোগেট মাদার হয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি নিজের একটি ছবির সূত্র ধরে চর্চায় তিনি, যেখানে তাকে কোন একটি অনুষ্ঠানে চকচকে সোনালী রঙের শাড়িতে দেখা গিয়েছে। ব্লাউজ ছাড়াই পরেছিলেন শাড়িটি। এই লুকে নিজের টোনড্ বডিও শো-অফ করতে দেখা গিয়েছে তাকে। ছবিতে তার শাড়ি লুকের পাশাপাশি তার হাসিও নজর কেড়েছে সকলের।

৩) সানি লিওনি: সানি লিওনি বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বোল্ড অভিনেত্রী। বেশিরভাগ সময়ই নিজের হট লুক শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। প্রায় নিজের বোল্ড লুকের জন্য মিডিয়ার পাশাপাশি নিজের অনুরাগীদের মাঝে চর্চায় থাকেন অভিনেত্রী। সম্প্রতি যে ছবির জন্য চর্চায় তিনি, সেখানে তাকে ব্লাউজ ছাড়াই সবুজ শাড়ি পরে থাকতে দেখা গিয়েছে। খোলা চুলে, মানানসই সাজে ছিলেন তিনি। এই ছবিতেও তার চোখে-মুখে আবেদনের ছোঁয়া ছিল স্পষ্ট।

৪) রাধিকা আপ্তে: বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির বোল্ড অভিনেত্রী তিনি। প্রায়ই নিজের হট লুককে কেন্দ্র করে চর্চায় থাকেন অভিনেত্রী। সম্প্রতি যে ছবির জন্য চর্চায় তিনি, সেখানে তাকে বেশ স্টাইলিশ লুকে দেখা গিয়েছে। তবে ইনিও ব্লাউজ ছাড়াই পরেছিলেন শাড়ি। মানানসই গয়নার পাশাপাশি তার চোখে-মুখে ছিল একটা বোল্ড লুক। অভিনেত্রীর এই ছবি মুগ্ধ করেছে তার অনুরাগীদের, তা বলাই বাহুল্য।

৫) উরফি জাভেদ: সোশ্যাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ তিনি। প্রায়ই বিভিন্ন ধরনের সাজে দেখা মেলে তার। বিগবসের মঞ্চ থেকেই সাধারণের মাঝে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। একাধিক হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। নিজের অদ্ভুত কান্ডকারখানার জন্য প্রায় সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি। সম্প্রতি নিজের যে ছবির সূত্র ধরে চর্চায় তিনি সেখানে, ব্লাউজ ছাড়াই একটি ডিপ নীল রঙের ডিজাইনার শাড়িতে দেখা গিয়েছে তাকে। নিজের সাজ পূরণ করার জন্য খোলা চুলে, নুড মেকাপে, নাকে নথ পরেছিলেন তিনি। সম্প্রতি সেই ছবিই ভাইরাল নেটমাধ্যমে।

Devparna Acharya

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026