নিউজ

মাত্র ১৭ বছর বয়সে ‘টিকটক’ অ্যাপের বিকল্প তৈরি করলো বাঙালি ছেলে প্রিয়াংশু

ভারত-চীন উত্তেজনার কারনে গত সোমবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ‘টিকটক’ সহ মোট ৫৯টি অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে তার একদিন পর অর্থাৎ মঙ্গলবারই ‘টিকটক’র মতই আরও একটি অ্যাপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে মেদিনীপুরের এক ছাত্র প্রিয়াংশু সিং। বছর সতেরোর ওই ছাত্রের তৈরি করা অ্যাপের নাম ‘ইনোসেন্স’। এদিন অনলাইনে অ্যাপটির উদ্বোধন করেন সাংসদ দিলীপ ঘোষ।

জানা গিয়েছে মেদিনীপুরের একটি বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র সে। বাবা কুমার রাজীব রঞ্জনের রেডিমেড কাপড়ের দোকান রয়েছে এবং মা রিঙ্কি সিং গৃহবধূ। প্রধানত লকডাউনে বাড়িতে থাকা অবস্থায় সময় নষ্ট না করে অন্যরকম কিছু একটা করার চিন্তাভাবনা করেছিল সে। তাই ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে নানারকম চর্চা করে যাচ্ছিলো।

অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিল প্রিয়াংশু। গত নভেম্বরে আইআইটিতে চলাকালীন দুদিনের সাইবার সিকিউরিটি ওয়ার্কশপে যোগ দিয়েছিল। সেখান থেকে নানা কৌশল রপ্ত করার পর তা প্রয়োগ করেই তৈরি করে ফেলেছে এই অ্যাপটি। তার দাবী ‘টিকটক’র থেকে এটি অনেক বেশি সুরক্ষিত। যদিও এখন গুগল সার্চ ইঞ্জিনে অ্যাপটি পাওয়া যাচ্ছে তবে কিছুদিনের মধ্যে প্লে স্টোরেও পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে প্রিয়াংশু জানিয়েছে, অ্যাপটি তৈরি করতে অল ইন ওয়ান সাইবার টিম প্রাইভেট লিমিটেডের সিইও শিবম সিং তাকে অনেক সাহায্য করেছে। যদিও এখনো পর্যন্ত এক লক্ষ টাকা খরচ হয়েছে অ্যাপটি বানাতে তবে এখনই ব্যবসার কথা ভাবছেনা সে। তার মতে ইউজার সন্তুষ্টি বেশি প্রয়োজনীয়। সে চায় ভবিষ্যতে তার এই অ্যাপটি ‘মেড ইন ইন্ডিয়া’ হিসেবে যেন বিশ্বকে কাঁপিয়ে তোলে।

অন্যদিকে তার এই আবিষ্কারে বেজায় খুশি তার বাবার রাজীববাবু। এ বিষয়ে তিনি বলেন, “প্রিয়াংশু বেশিরভাগ সময় ল্যাপটপ ও মোবাইল নিয়েই থাকতো। গত বছরের নভেম্বর মাসে ন্যাশনাল ডিফেন্স একাডেমীর একটি পরীক্ষাতে ২০০ র‍্যাংক করেছে সে। ছেলে যদি দেশের জন্য কিছু করতে পারে তাহলে আমার গর্ব হবে।”

Anirban Kundu

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026