Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

PAN Card: প্যানকার্ডধারীদের জন্য খারাপ খবর, এবারে বাতিল হয়ে যাবে আপনার কার্ড

Updated :  Thursday, August 31, 2023 11:32 AM

প্যান কার্ড ধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবারে প্যান কার্ড নিয়ে একটা বিরাট বড় আপডেট দিল ভারত সরকার। প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করার কারণে যাদের প্যান কার্ড বাতিল হয়ে গেছে তাদের জন্য এবারে একটা দারুন খুশির খবর নিয়ে এলো ভারত সরকার। এবারে যাদের প্যান কার্ড বাতিল হয়েছে তারা আবারও নিজেদের প্যান কার্ড সক্রিয় করে নিতে পারবেন। এর জন্য তাদেরকে ছোট্ট কিছু কাজ করতে হবে। খুব সহজেই আপনারা প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করে নিয়ে নিজেদের প্যান কার্ড আবারও সক্রিয় করে নিতে পারেন।

আপনারা সকলেই জানেন, আজকের দিনে প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে উঠেছে এবং ব্যাংকের কাজ থেকে শুরু করে পরিচয়পত্র হিসেবে প্যান কার্ডের বিশাল ব্যবহার রয়েছে। কিন্তু যদি আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিংক না করা হয় তাহলে এতক্ষণে হয়তো আপনার প্যান কার্ড বাতিল হয়ে গেছে। এর কারণটা হলো ভারত সরকার মূলত অবৈধ প্যান কার্ড ধারীদের শায়েস্তা করতে ব্যবস্থা গ্রহণ করছে। সেই কারণেই যাদের কাছে অবৈধ প্যান কার্ড আছে তারা নিজেদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন না। কিন্তু আপনি যদি ভুলবশত এখনো পর্যন্ত এই কাজটা না করে থাকেন, তাহলে নিয়ম অনুযায়ী এতক্ষণে আপনার প্যান কার্ড বাতিল হয়ে গেছে।

আপনাদের জানিয়ে রাখি ভারত সরকার এই কাজটা শেষ করার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছিল। এই সময়ের পরে এক হাজার টাকা জরিমানা দিয়ে আপনারা প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাতে পারছিলেন। কিন্তু এইবারে সেই সমস্ত সময়সীমা শেষ হয়ে যাওয়ার কারণে শেষমেষ অনেকের প্যান কার্ড হয়ে গেছে বাতিল। অনেকেই কিন্তু এখন বেশ সমস্যায় পড়েছেন এই কারণে। তাই যদি আপনার এখন এই মুহূর্তে প্যান কার্ড আবারও সক্রিয় করার প্রয়োজন হয়, তাহলে আপনাকে ভারত সরকারের নির্দেশিত এই পদ্ধতিটি অনুসরণ করতে হবে।

প্যান কার্ড আবারও সক্রিয় করতে আপনাকে আয়কর দপ্তরের ওয়েবসাইটে গিয়ে প্যান কার্ড এবং আধার কার্ডের তথ্য দিতে হবে। যদি তথ্য সঠিক থাকে তাহলে আপনি ১ হাজার টাকা জরিমানা দিলে আবারো আপনার প্যান কার্ড সক্রিয় করে দেওয়া হবে। তবে এই কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে হবেনা। এর জন্য মোটামুটি এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে।