নিউজ

মিলল চাঞ্চল্যকর তথ্য, পুলওয়ামায় হামলা চালিয়েছে পাকিস্তানের তিন জঙ্গি সংগঠন

পুলওয়ামা : জইশ-ই-মহম্মদ, আল কায়েদা ও তালিবান এই তিন পাক জঙ্গি সংগঠন একসঙ্গে মিলে হামলা চালিয়েছে পুলওয়ামায়। এনআইএ-র তদন্তে উঠে এসেছে এই তথ্য।

সম্প্রতি সাড়ে ১৩ হাজারেরও বেশি পাতার একটি চার্জশিট জমা দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এন আই এ৷ এনআইএ-র পূর্ণাঙ্গ তদন্তে উঠে এসেছে, এই জঙ্গি সংগঠনের কাজকর্ম৷ চার্জশিটে বলা হয়েছে, পুলওয়ামা হামলায় মূল অপরাধী উমর ফারুকের ট্রেনিং হয়েছিল আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে৷ প্রায় ১ হাজার পাকিস্তানি জঙ্গি এই আল কায়েদা ও তালিবান ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে৷

আফগানিস্তানের ক্যাম্পে উমর ফারুকের একটি ছবিও চার্জশিটে প্রকাশ করেছে এনআইএ৷ একটি ছবিতে দেখা যাচ্ছে, উমর ও পুলওয়ামা কাণ্ডে আরও এক অভিযুক্ত অমর আলভি ও আরেক জন তিনজনে সেলফি তুলছে৷ দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, উমর ফারুক একটি অত্যাধুনিক বন্দুক হাতে ছবি তুলছে৷ এটি আল কায়েদা ও তালিবানের মিলিত ক্যাম্পে৷ এই সব ছবি ও ভিডিও উমরের থেকে উদ্ধার করা মোবাইলেই পেয়েছে এনআইএ৷ কাশ্মীরে এনকাউন্টারে উমরের মৃত্যুর পরে মোবাইলগুলি নিজেদের হেফাজতে নেয় এনআইএ৷

এক অফিসারের কথায়, ‘আমরা আমাদের চার্জশিটে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টের উল্লেখ করেছি৷ কী ভাবে আল কায়েদা, তালিবান ও জইশ ই মহম্মদ গোষ্ঠীর একসঙ্গে হাইব্রিড ক্যাম্প চলছে, তা বিস্তারিত উল্লেখ করেছি৷ এছাড়াও কিছু জায়গায় হাক্কানি নেটওয়ার্কও রয়েছে৷ একসঙ্গে প্রশিক্ষণ চলছে৷’চার্জশিটে বলা হয়েছে, ‘জইশ ই মহম্মদ ও লস্কর ই তৈবা জঙ্গিদের আফগানিস্তানে পাঠানোর দায়িত্বে রয়েছে৷ এই জঙ্গিরা পরামর্শদাতা, অস্ত্র প্রশিক্ষণ ও শক্তিশালী বিস্ফোরক তৈরিতে পারদর্শী৷’

Anirban Kundu

Recent Posts

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026

Ghatal-Mumbai Bus Service: ৪০ ঘণ্টায় মুম্বাই! ঘাটাল থেকে সরাসরি বাস শুরু, জানুন বাসের ভাড়া কত?

বাস যাত্রীদের জন্য বড় সুখবর। এবার এক বাসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সরাসরি মুম্বাই যাওয়া…

March 27, 2026