ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নতুন বছরে দ্বিতীয়বার সুদ বাড়াল PNB, ৩০০ দিনের এফডিতে ৭.৮৫% সুদ দিচ্ছে

বছরের শুরুতে সাধারণ নাগরিকদের জন্য ডাবল ধামাকা অফার করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। প্রথম সপ্তাহের মধ্যে ফিক্স ডিপোজিটের ওপর দ্বিতীয়বারের জন্য সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শুরুতে আমরা আপনাদের বলি, ১লা জানুয়ারি ২০২৪ সালে ফিক্সড ডিপোজিটের উপর ০.৪৫ শতাংশ সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকারি এই সংস্থাটি। যা ৪ঠা জানুয়ারি ২০২৪-এ বাড়িয়ে ০.৮০ শতাংশ করা হয়েছে।

আমরা আপনাদের বলি, ২ কোটি টাকার নিচে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের উপর এই সুদের হার কার্যকর করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। নির্দিষ্ট ফিক্সড ডিপোজিটের উপর ৩.৫০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন সাধারণ মানুষ। যা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ৭.৫৫ এবং সুপার সিনিয়ার সিটিজেনদের জন্য ৭.৮৫ শতাংশ পর্যন্ত অফার করা হচ্ছে।

এক নজরে দেখে নিন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কতদিনের ফিক্সড ডিপোজিটের ওপর কত শতাংশ সুদ দিচ্ছে-

৭ দিন থেকে ৪৫ দিন: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৩.৫০ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে ৪.০০ শতাংশ।

৪৬ দিন থেকে ৯০ দিন: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৪.৫০ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে ৫.০০ শতাংশ।

৯১ দিন থেকে ১৭৯ দিন: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৪.৫০ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে ৫.০০ শতাংশ।

১৮০ দিন থেকে ২৭০ দিন: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৫.৫০ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে ৬.০০ শতাংশ।

৩০০ দিন: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৭.০৫ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে ৭.৫৫ শতাংশ।

১ বছর থেকে ৪৪৫ দিন: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৬.৮০ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে ৭.৩০ শতাংশ।

৩ বছর থেকে ৫ বছর: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৬.৫০ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে ৭.০০ শতাংশ।

৫ বছর থেকে ১০ বছর: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৬.৫০ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে ৭.৩০ শতাংশ।

Kriti Lekha Shome

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026