Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: লাল শাড়িতে ‘পুষ্পা’র আইটেম গানে রিল বানিয়ে ভাইরাল এক যুবতী, নাচের ভিডিও ভাইরাল

Updated :  Saturday, January 15, 2022 9:18 PM

সামান্থা-রুথ-প্রভু দর্শকমহলে একটি পরিচিত মুখ। এতদিন যারা চিনতেন না অ্যামাজন প্রাইমে ‘দ্য ফ্যামিলি ম্যান’ দেখার পর অভিনেত্রীকে চিনে গেছেন সকলেই। পর্দায় তার দুর্দান্ত অভিনয় রীতিমতো দর্শকদের আকর্ষণ করে। সম্প্রতি তিনিই দর্শকদের চোখে সেরা, জানিয়েছে ইউটিউব। গত ১০’ই ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’এর আইটেম গান। যেখানে প্রথমবার আইটেম গানের সাথে নাচতে দেখা গিয়েছে সামান্থা-রুথ-প্রভুকে। ‘ও সোলরিয়া ও ও সোলরিয়া’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন এই দক্ষিণী অভিনেত্রী।

আপাতত সামান্থা-রুথ-প্রভুর এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর মধ্যে থেকে জায়গা করে নিয়েছে সবার প্রথমে। গত ২৬’শে ডিসেম্বর একথা একটি তালিকার মাধ্যমে জানিয়েছে ইউটিউব। ভিডিও স্ট্রিমিং’এর ওয়েবসাইটে বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’এর তালিকা প্রকাশ করে একথা জানানো হয়েছে। দর্শকদের পছন্দের উপর নির্ভর করেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ইউটিউব।

একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই গান। সম্প্রতি এই গানের তামিল ভার্সন ‘ও সোলরিয়া ও ও সোলরিয়া’তে এক যুবতি আবেদনে পরিপূর্ণ নৃত্য পরিবেশন করেছেন। লাল শাড়িতে ও স্লিভলেস লাল ব্লাউজে, খোলা চুলে, হালকা মেকাপে একেবারে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন তিনি। তিনি যেই ধরনের রিল ভিডিও বানাতে অভ্যস্ত তা তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে। ইনস্টাগ্রাম অনুযায়ী মেয়েটির নাম নিশা গুরাগনি। তিনি সোশ্যাল মিডিয়ার স্টার, তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা স্পষ্ট হবে। নেটদুনিয়ায় নিশার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ৬.৩ মিলিয়ন। তার যেকোনো ছবি কিংবা ভিডিও শেয়ার হওয়ার সাথে সাথেই রীতিমতো ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সম্প্রতি ট্রেন্ডিং সং ‘ও সোলরিয়া ও ও সোলরিয়া’তে রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ভক্তদের মাঝে ভাইরাল হয়েছেন নিশা।