Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছেলের সাথে সুন্দরবনে ফুরফুরে মেজাজে বাংলার ‘বাঘিনী’ রচনা ব্যানার্জি, ভাইরাল অভিনেত্রীর সুন্দরবনের ছবি

Updated :  Wednesday, January 27, 2021 9:31 AM

সম্প্রতি অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee) নিজের ছেলে এবং বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সুন্দরবন।  সেখানে গিয়ে নৌকায় করে ঘুরেছেন তাঁরা। সুন্দরবনের ছবিগুলি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন রচনা। রচনার শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

রচনা  নিজের ছেলের মধ্যেই খুঁজে পান নিজের পৃথিবী। ক্রিসমাসের ছুটিতে রচনা তাঁর ছেলেকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন ইবিজা ফার্ম রিসর্ট অ্যান্ড স্পা-তে। সেখানে গিয়ে শীতের রোদে জমিয়ে ক্রিকেট খেলেছেন মা ও ছেলে। সেই ছবিগুলি ইন্সটাগ্রামে শেয়ার করে রচনা বলেছেন, তাঁর ছেলেই তাঁর সবকিছু। ছবিতে রচনার পরনে রয়েছে মভ কালারের ট্র‍্যাক সুট ও চোখে সানগ্লাস। রচনার ছেলের পরনে রয়েছে কালো রঙের জিনস এবং নীল টি-শার্ট এবং হাতে ক্রিকেট ব্যাট। রচনার শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে মা ও ছেলের মিষ্টি ছবিগুলি।

রচনা মূলত ঘরে ঘরে ‘দিদি নং 1’ শোয়ের দৌলতে বেশি পরিচিত। একসময় অভিনেত্রী হিসাবে প্রশংসিত হলেও টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি ‘দিদি নং 1’- এর টিআরপি বাড়িয়ে দিয়েছে। রচনার পরিবর্তে একবার দেবশ্রী রায়(Debashree  Roy) শোয়ের সঞ্চালক হিসেবে আনা হলেও দর্শকদের মন ছুঁতে পারেননি দেবশ্রী। তাই রচনাকেই আবার এই শো-তে ফিরিয়ে আনা হয়।

রচনার জনপ্রিয়তার আরেকটি কারণ হলো তাঁর মানবিকতা। টলিউডের বহু দুঃস্থ শিল্পীকে সাহায্য করেন রচনা।ব্যক্তি রচনা ভালোবাসেন গাছ লাগাতে,বেড়াতে যেতে,নিজের ছেলেকে নিয়ে জমিয়ে সংসার করতে এবং জীবনকে ইতিবাচক ভঙ্গিতে এগিয়ে নিয়ে যেতে। আক্ষরিক অর্থেই রচনা ‘দিদি নং 1’।