বিনোদন

লকডাউনে সবুজায়ন, বাড়ির টবেই নানান ধরনের গাছ বসাচ্ছেন রচনা ব্যানার্জী

কৌশিক পোল্ল্যে: বাঙালির ড্রয়িংরুমে সন্ধ্যে নামে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নং ১’ দেখতে দেখতে। লকডাউনের জেরে এখন সবই গেছে থমকে। ন’বছর ধরে চলা এই শো এর রিপিট টেলিকাস্ট দেখেই দিন কাটাচ্ছেন সকলে। প্রতিদিন সঞ্চালিকা রচনা ব্যানার্জীকে না দেখলে বিকেলটা কাটতেই চায় না এমনটাই বক্তব্য বাড়ির কর্ত্রীদের। বিশেষত নারীকেন্দ্রিক এই গেম শো বহু সিজন পার করে এলেও এর টিআরপি আজও এতটুকু কমেনি।

শো এর মধ্যমনি রচনা ব্যানার্জীও বর্তমান পরিস্থিতিতে গৃহবন্দি রয়েছেন এবং বাংলার সমস্ত দিদিদের ও তাদের পরিবারকে বাড়িতে থাকার জন্য সতর্ক করেছেন। মাঝে দুঃস্থ ও অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসেন টলি সুন্দরী। নিজে দাঁড়িয়ে থেকে সকলের হাতে মাস্ক, স্যানিটাইজার, এবং সেইসঙ্গে অত্যাবশ্যকীয় খাদ্যসামগ্রী বিতরন করেন। সমস্ত প্রক্রিয়াটিই চলে সামাজিক দূরত্ব মেনে।

বাড়ির আশেপাশের বেশকিছু অংশ নিজহাতে স্যানিটাইজ করেন রচনা। এই উদ্যোগে তার পাশে ছিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে সাধারন মানুষদের কথা ভেবে তাদের সুরক্ষার্থে নানান উদ্যোগ নিয়ে খবরের শীর্ষে আসেন রচনা। সকলে অবগত হন, শুধু টিভির পর্দায় নয়, বাস্তবেও তিনি ‘দিদি নং ১’।

এবার আরও এক নয়া অবতারে দেখা গেল এই অভিনেত্রীকে। অনুদান দিয়ে দরিদ্রদের সাহায্য করার পাশাপাশি সবুজায়নে মন দিলেন তিনি। বাড়িতেই টবে করে নানান ধরনের গাছ লাগাচ্ছেন এবং নিজের হাতে সেগুলির পরিচর্যা করছেন। সেই বিশেষ মুহূর্তের ছবিগুলি তিনি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেন। প্রায় সাথেসাথেই পোস্টের শেয়ার বাড়তে থাকে ঝড়ের গতিতে। অভিনেত্রীর এই মহান উদ্যোগে ভীষন খুশি নেটিজেনরা। যেভাবে তিনি ইতিবাচক কাজকর্ম করে চলেছেন তাতে অনুরাগীরাই মন্তব্য করছেন, ‘রচনা, তুমি সত্যিই দিদি নং ১’। তার পোস্ট করা ছবিগুলি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

Anirban Kundu

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026