Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bengali Dance Video: ‘রাধারানী’, সবুজ প্রকৃতির মাঝে মন মাতানো নাচ সুন্দরী যুবতীর, দেখুন ভিডিও

Updated :  Monday, September 12, 2022 10:58 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিশাখা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে , তা বলাই বাহুল্য।

‘ডিজে এসপি সাগর সৌরভ’ থেকে এক মাস আগে বিশাখার একটি নাচের ভিডিও শেয়ার করে নেয়া হয়েছে, যা বর্তমানে পৌঁছে গিয়েছে দেড় লাখ মানুষের কাছে। অবশ্য বিশাখা জন্মাষ্টমী উপলক্ষ্যেই এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন। তার চ্যানেল থেকেও সোশ্যাল মিডিয়ার পাতায় একমাস আগেই এই ভিডিওটি শেয়ার করেছিলেন তিনি। ভিডিওতে ‘রাধারানী’ গানের তালেই বিশাখার দেখা মিলেছিল। খোলা আকাশের নীচে, সবুজের মাঝেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল তাকে। এই মুহূর্তে যা তিন লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সম্প্রতি পুনরায় নেটনাগরিকদের একাংশের মাঝে বিশাখার এই নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে আবারো চর্চিত ও প্রশংসিত বিশাখা।