Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

Updated :  Sunday, March 29, 2026 10:15 AM

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দিঘার তালসারি সৈকতে শুটিং চলাকালীন আচমকাই বিপদের মুখে পড়েন তিনি। সমুদ্রে নামার পরই হঠাৎ তলিয়ে যান অভিনেতা, আর সেই ঘটনাই শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।

জানা গিয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য পুরো টিম গিয়েছিল তালসারিতে। রবিবার শুটিং চলাকালীন একটি দৃশ্যের জন্য জলে নামেন ৪৩ বছর বয়সি এই অভিনেতা। কিন্তু আচমকাই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সমুদ্রের জলে তলিয়ে যেতে থাকেন। সঙ্গে সঙ্গে উপস্থিত টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন এবং কোনওক্রমে জলের ভেতর থেকে টেনে তোলা হয়।

তৎক্ষণাৎ তাঁকে দিঘা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অবস্থার অবনতি ঘটে গিয়েছিল। চিকিৎসকদের সবরকম চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জলে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এই ঘটনায় শোকস্তব্ধ টলিউড ইন্ডাস্ট্রি। শুটিং ফ্লোরে ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সহকর্মী থেকে ভক্ত—সকলেই স্তম্ভিত এই খবরে। রাহুলের এই আকস্মিক মৃত্যু যে বাংলা বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি, তা বলাই বাহুল্য।