রাজ্য

কংগ্রেসের যোগদানের জন্য রাহুল গান্ধী ফোন করলেন শুভেন্দু অধিকারীকে, কি উত্তর দিলেন শুভেন্দু?

একুশে নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে হটকেক শুভেন্দু ইস্যু। সেপরবর্তী সময় কোন রাজনৈতিক দলে যোগ দেবে তা নিয়ে চলছে জল্পনাকল্পনা। শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তাকে কংগ্রেসে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছিলেন। তবে তখন কংগ্রেস এ যোগদান দেওয়ার ব্যাপারটায় ততটা শোরগোল হয়নি। তবে এবার খোদ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুভেন্দু অধিকারীকে ফোন করে কংগ্রেসে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন। এরপরই রাজ্য ও জাতীয় রাজনীতিতে শুভেন্দু ইস্যু নিয়ে পুনরায় জোর চর্চা শুরু হয়েছে।

সোনিয়া গান্ধী তনয় রাহুল গান্ধী সরাসরি তার দূত মারফত শুভেন্দু অধিকারীকে ফোন করায়। ফোনে রাহুলের দূত শুভেন্দু অধিকারীকে বলেন, “রাহুল গান্ধী চাইছেন আমি কংগ্রেসে যোগ দিন। আপনার তো এমনিতেই কংগ্রেসী ঘরানা। আপনার বাবা শিশির অধিকারী দীর্ঘদিন কংগ্রেস রাজনীতি করেছে এবং কংগ্রেস বিধায়ক ছিলেন।” এছাড়াও জানা গিয়েছে, কিছুদিন আগেই রাহুল গান্ধীর সাথে শুভেন্দু অধিকারী কথা হয়েছিল। তাতে শুভেন্দু কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলেও পরে তা আর হয়ে ওঠেনি।

বর্তমানে শুভেন্দু অধিকারী যে তৃণমূল ছাড়বে তা একপ্রকার নিশ্চিত। কিন্তু সেই সাথে বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছে যে আগামী ১৯ ডিসেম্বর শনিবার অমিত শাহ বাংলা সফরে এলে তিনি হয়তো সেদিন বিজেপিতে যোগদান করতে পারেন। কিন্তু তার মাঝে কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল গান্ধীর শুভেন্দু অধিকারী কে কংগ্রেসে যোগদান করানোর আহবান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এমনিতেই বঙ্গ রাজনীতিতে বর্তমানে শুভেন্দু অধিকারী বেশ প্রভাবশালী। এর মাঝে শুভেন্দু একবার কংগ্রেসে যোগদান করলে হয়তো বঙ্গে আবার কংগ্রেস শাসন প্রতিষ্ঠিত হতে পারে।

তবে শুভেন্দু প্রায় সঙ্গে সঙ্গেই রাহুল দূতকে তার ইচ্ছা সাফ জানিয়ে দিয়েছে। শুভেন্দু ফোনে বলেছেন, “এখন সেটা সম্ভব নয়। তবে আমি কংগ্রেসের সাথে সুসম্পর্ক ও সৌজন্য বজায় রাখতে চাই। আমার জন্মদিনে উনি ফোন করেছিলেন এবং আমি তা তো খুবই খুশি হয়েছিলাম। উনাকে আমি ধন্যবাদ জানাই।” সুতরাং এটা নিশ্চিত শুভেন্দু কংগ্রেসে যোগদান করবে না। তাহলে শনিবার হয়তো শুভেন্দু গেরুয়া পতাকা হাতে তুলে নেবে বলেই ধারণা বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026