নিউজ

গুমোট গরম থেকে স্বস্তি, এই সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। কয়েকদিন গুমোট গরমের পর আজ সন্ধ্যে থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি নেমেছে। সঙ্গে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। আজ সারাদিন আকাশ পরিষ্কার ছিল, রোদের দাপট ও ছিল অনেক। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আদ্রতার পরিমান ছিল ২১-৯৪ শতাংশের মধ্যে।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এরসাথে হাওয়া অফিস এটাও জানিয়েছিল যে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে- পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সূত্রের খবর অনুযায়ী কলকাতার বিভিন্ন  জায়গাতে সন্ধ্যে থেকে ঝড়বৃষ্টি শুরু হয়েছে।

দক্ষিণ কলকাতার বেহালা, সন্তোষপুর প্রভৃতি জায়গাতে বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আবার উলুবেড়িয়াতে শিলাবৃষ্টি হয়েছে বলে সূত্রের খবর। কয়েকদিন গুমোট গরমের পর এই বৃষ্টি রাজ্যবাসীকে সামান্য হলেও স্বস্তি এনে দিয়েছে। তাপমাত্রা বাড়ার ফলে সাধারণ মানুষের সমস্যাই হচ্ছিলো, সেখানে এই সাময়িক বৃষ্টি একটু হলেও পরিবেশকে ঠান্ডা করল।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026