আগামী ২৪ ঘন্টায় ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যে, জানাল আবহাওয়া দপ্তর
আমফানের তান্ডবের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের দক্ষিণবঙ্গে শুরু তুমুল ঝড় বৃষ্টি। বুধবার সন্ধ্যে থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। প্রবল ঝোড়ো হাওয়া। এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৯৬ কিলোমিটার। এই বছরের সর্বোচ্চ গতিবেগযুক্ত ঝড় ছিল এটি। গতকালের রাত থেকে শুরু সেই বৃষ্টি আজ সকালেও অব্যাহত। আজ সকালে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনবরত হয়েই চলেছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী দু-ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড়-বৃষ্টি হবে। এরসাথে প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এই ঝড়-বৃষ্টি হতে পারে।
প্রসঙ্গত, গতকাল রাতের বৃষ্টিতে কলকাতার বেশ কিছু এলাকাতে গাছ পড়ে গিয়েছে। তার সাথে একাধিক জেলাতেও গাছ উপড়ে পড়েছে। এমনকি দুর্গাপুরে বাজ পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেক এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এখনও আমফানের ধ্বংসলীলার চিহ্ন চারিদিকে ছড়িয়ে আছে। ফের এই কালবৈশাখীর তান্ডবে আবার মানুষের মনে সুপার সাইক্লোনের আতঙ্ক ফিরে এসেছে।
দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…
Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…
বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…
Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…