পরিচালক রাজ চক্রবর্তী(Raj Chakraborty)র বাড়িতে বছরের শেষে ছিল ঘরোয়া পার্টি। এই পার্টিতে উপস্থিত ছিলেন রাজের ঘনিষ্ঠ মহল। পার্টির হোস্ট ছিলেন রাজ-ঘরণী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree ganguly)। পার্টিতে পরিচালক সৃজিত মুখার্জি (srijit Mukherjee) ও তাঁর স্ত্রী মিথিলা (Mithila) এসেছিলেন তাঁদের একমাত্র মেয়েকে নিয়ে। এছাড়া ছিলেন গায়ক রূপঙ্কর বাগচী(Rupankar Bagchi)। পার্টি মাতিয়ে রেখেছিল রাজ ও শুভশ্রীর একমাত্র পুত্রসন্তান ইউভান(yuvan)। রাজ পার্টির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
কয়েক মাস আগে জন্ম হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের। ইউভানের জন্মের সময় শুভশ্রী ওয়েট গেন করেছিলেন। সম্প্রতি তিনি আবারও শেপে ফেরার জন্য শুরু করেছেন ওয়ার্কআউট। তাঁকে এই ব্যাপারে মোটিভেট করেছেন টলিউডের পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার বাবা যাদব। বাবা যাদবকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন শুভশ্রী। তবে ওয়ার্কআউটের মাঝেও ইউভানকে সময় দিতে ভোলেন না ইউভানের মা।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত(parambrata)। কিছু দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’র ট্রেলার। ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এক উচ্চাভিলাষী দম্পতি তাঁদের ছেলেকে সময় দিতে না পারায় তার হাতে তুলে দেন লেটেস্ট মডেলের মোবাইল ফোন। এমনকি ছেলেটির বাবা তাকে শিখিয়ে দেন মোবাইল গেম খেলার পদ্ধতি। ক্রমশ ছেলেটি আসক্ত হয়ে পড়ে মোবাইল গেমের প্রতি। এরপর তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়। এই মুহূর্তে ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।
Netflix has officially announced Tyler Perry’s latest drama series, Where There’s Smoke, a 16-episode firefighter…
Daniel Radcliffe may always be remembered as the boy who lived, but fans often bring…
The Spice Girls are being immortalized in a new way — on official currency. The…
Len Garry, one of the original members of John Lennon’s Quarrymen and an early bandmate…
Kelly Osbourne is receiving public support from Mia Tyler following a wave of online criticism…
The Scream franchise has risen from near extinction to box office dominance. After years of…