রবিবার সকালে একরত্তি ইউভান (yuvan)-কে নিয়ে নিজের অফিসে গিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সেখানে নিজের চেয়ারে ইউভানকে বসিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে রাজ লিখেছেন, অবশেষে ইউভান অফিসের দায়িত্ব নিল। ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট ইউভান গম্ভীর মুখে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। ইউভানের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী( subhasree ganguly)- র একমাত্র পুত্রসন্তান ইউভানের জন্ম রাজের পরিবারে নিয়ে এসেছে একঝলক খুশির হাওয়া। ইউভানের জন্মের আগে রাজের পরিবার এক নিদারুণ বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা। এইসময় অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)রাজকে টুইট করে মন শক্ত করার পরামর্শ দেন। কার্যত রাজের পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এইসময় বেশ কিছুদিন তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। এই ঘটনার কিছু দিন পরেই জন্ম হয় ইউভানের। রাজের পরিবারের সদস্যরা মেতে ওঠেন ইউভানকে নিয়ে। ইউভান তার ঠাকুমা অর্থাৎ রাজের মা-কেও শোক ভুলতে অনেকটা সাহায্য করে। রাজ তাঁর মায়ের সঙ্গে ইউভানের একটি ছবি শেয়ার করে মজা করে বলেছেন, এবার তাঁর ভাগের আদরটা ইউভানের দখলে।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি ‘। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত(parambrata)। মোবাইল গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প। শুভশ্রীর গর্ভাবস্থার শুরুর দিকে এই ফিল্মের শুটিং শেষ হয়ে গিয়েছিল। রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘প্রলয়’-এর পর আবারও এই ফিল্মে একসাথে কাজ করলেন পরিচালক রাজ ও অভিনেতা পরমব্রত জুটি। ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।
Kino Lorber has picked up North American distribution rights to Rafael Manuel’s feature debut Filipiñana,…
Anne Hathaway has added her voice to the growing chorus of praise for Bad Bunny’s…
Essence has announced the honorees for its 2026 Black Women in Hollywood Awards, celebrating trailblazing…
James Van Der Beek, the actor who became a household name in the late 1990s…
James Van Der Beek, best known for his role as Dawson Leery in the hit…
The death of Dawson’s Creek star James Van Der Beek continues to reverberate across Hollywood.…