Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খোঁজ মিলছে না রাজীব কুমার? চিঠির জবাব দিল রাজ্য পুলিশের ডিজি! জেনে নিন শীঘ্রই

Updated :  Monday, September 16, 2019 6:41 PM

কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার এর সিবিআইয়ের কাছে হাজিরার দেওয়ার কথা ছিল কিন্তু গত শনিবার, তিনি সিবিআইকে ইমেল করে জানান, তিনি ছুটিতে থাকায়, তিনি নাকি এখন হাজিরা দিতে পারবেন না। কিন্তু রাজীব কুমারের এই আর্জি কোনমতে মানতে রাজি হয়নি সিবিআই।

এরপর গতকাল, রবিবার রাজীব কুমার কোথায় জানতে চেয়ে ডিজিকে চিঠি দেয় সিবিআই। সিবিআইয়ের এর চিঠির জবাব দিলেন, রাজ্য পুলিশ এর ডিজি বীরেন্দ্র। এই চিঠিতে ডিজি জানিয়েছেন, ‘রাজীব কুমারের সাথে যোগাযোগ করা যাচ্ছেনা। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।’ এমনকি তার দেহরক্ষীর ফোনও বন্ধ আসছে। এছাড়াও আজ চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবকেও।