রাজ্য

আগে গ্যাসের দাম কমান, ভোট চাইতে গিয়ে গৃহকর্তার আক্রমণের সম্মুখীন রাজু বন্দ্যোপাধ্যায়

ভোট প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা তাদের কেন্দ্রে গিয়ে একের পর এক প্রচার করছেন। তবে এবারে কামারহাটি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার করতে গিয়ে রীতীমতো বিরম্বনায় পড়লেন একজন গৃহকর্তার কাছ থেকে। গৃহকর্তা রাজু বন্দ্যোপাধ্যায় কে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম নিয়ে প্রশ্ন করলেন। এবারে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হতে চলেছে। এবং এই ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর তেতে রয়েছে সমস্ত মহল।

এবারে সেই ইস্যু নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায়কে শুনতে হলো চরম কটাক্ষ। গৃহকর্তার কাছ থেকে কার্যত অপমানিত হয়ে ফিরতে হলো রাজু বন্দ্যোপাধ্যায়কে। একটি ভিডিও ক্লিপে এই বিষয়টি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। ওই ভিডিও ক্লিপে আমরা দেখতে পাচ্ছি, কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় সমর্থকদের নিয়ে জনসংযোগ কর্মসূচি করতে শুরু করলেন। ওই গৃহকর্তার উদ্দেশ্যে হাতজোড় করে প্রণাম করতে তিনি এক প্রকার রেগে গিয়ে রাজু বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে শুরু করলেন।

ওই গৃহকর্তা বললেন, “পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমাতে হবে যদি আপনারা ভোট চাইতে আসেন। আগে নরেন্দ্র মোদিকে বলুন গ্যাসের দাম কমাতে। আমি মরে যাব কিন্তু বিজেপির কাছে যাব না। নরেন্দ্র মোদি পুরো দেশটাকে বেচে দিচ্ছেন। ভোট চাওয়াটা কর্তব্য নয়, ওটা আসল কর্তব্য আগে ওটা পালন করুন।”

গৃহকর্তার এই আচরণের রীতিমতো বিরক্ত হয়ে ওঠেন রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি তাকে পাল্টা জবাব দিলেন, “গ্যাসের দাম সময় হলেই কমবে। ইলেকট্রিকের বিল বিগত ১০ বছর ধরে বাড়ছে সেটার কথা বলুন।” কিন্তু সেই গৃহকর্তা নিজের অবস্থানে অনড়। ফলে বাধ্য হয়ে ঘটনাস্থল ত্যাগ করে বেরিয়ে যান কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026