রাজ্য

রং আলাদা হলেও স্টাইলে মিলিয়ে দিল যশ এবং নুসরাতকে, রইল ছবি

এবারের বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীদের ছড়াছড়ি। একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন তারকা প্রার্থী। অনেকে আবার তার প্রিয় দলের হয়ে প্রচারে নামছেন। ঠিক সে রকম ভাবেই এবারে দেখা গেল যশ এবং নুসরাত কে। বাস্তবে তারা একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হলেও রাজনৈতিক দিক থেকে কিন্তু দুজন সম্পূর্ণ দুই মেরুর। যশ ভারতীয় জনতা পার্টির সদস্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সদস্য হলেন নুসরাত জাহান।

দুজনই নিজেদের প্রিয় রাজনৈতিক দলের হয়ে প্রচারে নেমে পড়েছেন। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করছেন। রাজনৈতিক দিক থেকে আলাদা হলেও তাদের দুজনের প্রচার করার স্টাইল কিন্তু আবার এক রকম। একদিকে যশ গলায় একটি গেরুয়া রঙের স্কার্ফ জড়িয়ে প্রচার করতে যাচ্ছেন। সঙ্গে আছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জয়জয়কার অন্যদিকে আবার, তার প্রিয় দিদির জন্য প্রচারে নেমেছেন।

টলিউডের এই দুই বন্ধু পরস্পর সংযুক্ত হয়ে গেলেন তাদের দুজনের প্রচার করার স্টাইলে। দেখা যাচ্ছে যশ এবং নুসরাত দুজনে একই ভাবে দুই প্রবীণ নাগরিক এর আশীর্বাদ এবং স্নেহ গ্রহণ করছেন। তার সঙ্গে ইনস্ট্রাগ্রামে আপলোড হয়েছে একটি ছবি। এর মাধ্যমেই তাদের দুইজনের প্রচারের স্টাইল আমরা লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে রয়েছে ক্যাপশন, ” দিদা ঠাকুমার ভালোবাসায় উচ্চসিত যশ এবং নুসরাত।”

বেশ কয়েকদিন হয়ে গেল নুসরাত জাহান টলিউডের বেশ চর্চিত একজন নায়িকা হয়ে উঠেছেন। দিন কয়েক আগে থেকে স্বামী নিখিল জৈন সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করল তার। সেই মুহূর্তে শোনা যায় যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাত জাহানের একটি সম্পর্কের কথা। যদি দুজন দুজনকে এখনো পর্যন্ত বন্ধু হিসেবে দাবি করেন। তবে এরা দুজন এখন কিন্তু একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026