Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘স্তন বড় হলেই মিলবে বলিউডে এন্ট্রি, বিস্ফোরক রাখি সাওয়ান্ত

Updated :  Friday, March 11, 2022 11:14 AM

বিতর্ক এবং রাখি সাওয়ান্ত একই মুদ্রার দুই পিঠ। তিনি মুখ খুললেই বলি টাউনে বিতর্কের উৎপত্তি হয়। ৪২ বছর বয়সে এসেও রাখি সাওয়ান্ত একের পর এক কীর্তি করে প্রায় লাইমলাইটে চলে আসেন। অভিনেত্রীর মুখে না আছে কুলুপ, না আছে কোনো কাজে রাখঢাক। সহকর্মীদের প্রশংসা কি নিন্দা সবকিছুই তিনি না ভাবনাচিন্তা করেই অনক্যামেরা বলে ফেলেন। আসলে সাধারণ জীবনের সাথে সামঞ্জস্য রেখে চলাটা, তাঁর জীবনের ডিকশনারিতে নেই। সবেতেই সমান বেলাগাম রাখি। সম্প্রতি আবারও এক বিস্ফোরক মন্তব্য করে বলিপাড়ায় শোরগোল ফেলে দিয়েছেন রাখি সাওয়ান্ত।

আসলে সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত বেলাগাম মন্তব্য করে ফের চর্চার লাইমলাইটে চলে এসেছেন। তিনি নিজের জীবন সম্বন্ধে বলতে গিয়ে স্পষ্ট জানিয়েছেন, “মাত্র ১৫ বছর বয়সে বক্ষ প্রতিস্থাপন করতে হয়েছিল তাঁকে”। এরপর এমন করার কারণ জানালে সকলেই চমকে ওঠে। তিনি বলেন, “খুব অল্প বয়সে সিনেমায় অভিনয় করার ইচ্ছে ছিল তাঁর। কিভাবে বলিউডে এন্ট্রি করা যায়, সেই নিয়ে বিভিন্ন পরিকল্পনা করেছিলেন তিনি। তখনই তাঁকে একজন বলেছিলেন স্তন বড় করলেই বলিউডে সুযোগ পাওয়া যাবে। তারপর বক্ষ প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি”।

বলাবাহুল্য, বলিউড জগতের এমন গোপন তথ্য সাংবাদিক সাক্ষাৎকারে বলে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছেন রাখি সাওয়ান্ত। এই ভিডিওটি এখন ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে গেছে। কেউ কেউ মন্তব্য করেছেন বলিউড মানেই যৌনতার হাতছানি। আবার কেউ কেউ কমেন্ট করে রাখির মন্তব্যকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন নিজের মনের মতো করে কথা বানিয়ে বলছেন অভিনেত্রী। বলিউড জগতে প্রবেশের জন্য এমন কোনো শর্ত নেই।

প্রসঙ্গত উল্লেখ্য, ওই সাক্ষাৎকারেই রাখি সাওয়ান্ত স্বামী রিতেশের সাথে বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, “রীতেশ হঠাৎ করেই একদিন আমাকে বলে যে সে আর সম্পর্ক রাখতে পারবেন না। আমি ঘটনাটা বোঝার আগেই সবকিছু শেষ হয়ে যায়”। এখানে অবশ্য শেষ নয়। সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত নিজের পরবর্তী জন্ম নিয়েও মন্তব্য করেন। তিনি সরাসরি বলেন যে পরবর্তী জন্মে তিনি আম্বানি পরিবারের কন্যা বা শিল্পা শেট্টির পরিবারে জন্মগ্রহণ করতে চান।