বিনোদন

নব্বইয়ের দশকের সিরিয়াল ‘রামায়ণ’ আজও হিট, দুদিনে কোটি কোটি দর্শক টিভির পর্দায়

কৌশিক: নব্বইয়ের দশকের সিরিয়াল আজও টিভির পর্দায় হিট, আজও চলছে রমরমিয়ে। এমন কি মাহাত্ব্য যে কোটি কোটি মানুষ দেখছে দুরদর্শনের ধারাবাহিক ‘রামায়ণ’! আসলে এর সঙ্গেই জড়িয়ে রয়েছে পুরোনো দিনের বহু স্মৃতি। ১৯৮৭ সালে প্রথম যখন এই ধারাবাহিকটি শুরু হয় তখন সকলের বাড়িতে টেলিভিশন নামক যন্ত্রটি থাকত না, কাজেই দল বেঁধে প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যাওয়াই ছিল রীতি।

আজ অবশ্য যুগ বদলেছে, এখন প্রত্যেকের বাড়িতে টিভি রয়েছে তাই এর মাধ্যমে পারিপার্শ্বিক মেলবন্ধনের কোনো অবসর নেই। চিরাচরিত ভারতীয় মহাকাব্য বাল্মীকি রচিত ভগবান শ্রীরামচন্দ্রের জীবনকথা ‘রামায়ণ’এর গল্পটিই ধারাবাহিকের আকারে প্রচারিত হত। এরপরেও অবশ্য বহুবার রামায়নের রিক্রিয়েশন করেছে বহু বানিজ্যিক চ্যানেল তবে পুরোনো রামায়নের চাহিদা যে এতটুকু হ্রাস পায়নি তার প্রমান পাওয়া গেল হাতেনাতে।

সম্প্রতি লকডাউনে সাধারন মানুষকে ঘরমুখী করে রাখতে পুরোনো সমস্ত কালজয়ী ধারাবাহিকগুলি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন প্রতিটি চ্যানেল। নিয়ম করে সম্প্রচারিত হচ্ছে পুরোনো অনুষ্ঠানগুলি। তবে সবকিছুকে ছাপিয়ে গেল এই ধারাবাহিকের ভিউয়ার্সের সংখ্যা। মাত্র এক সপ্তাহেই টিআরপির শীর্ষে রাজ করছে রামায়ন, প্রতিটি পর্বের দর্শকসংখ্যা কোটির উর্দ্ধে। যদিও একই দিনে নিয়ম করে দুটি পর্ব সম্প্রচারিত হচ্ছে তবু জনপ্রিয়তায় এতটুকু ত্রুটি নেই।

শুধু বাড়ির বয়স্করাই নয়, ছোটরাও মন দিয়ে দেখছে এই শো। নতুনরূপে আবিষ্কারের খেলার মেতে নবপ্রজন্ম আর প্রবীনরা তাদের পুরোনো দিনের উষ্ণ স্মৃতি ঝালিয়ে নিচ্ছেন আরও একবার। সমস্ত কিছুরই উদাহরন সেট করছে সমীক্ষা। অতএব একথা স্পষ্ট আজও মানুষের মনে সমানভাবে বিরাজ করছে কালজয়ী ধারাবাহিক ‘রামায়ন’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026