বিনোদন

করোনা যুদ্ধে এগিয়ে এলেন সোনু, নিজের হোটেল খুলে দিলেন চিকিৎসকদের জন্যে

কৌশিক পোল্ল্যে: ভয়ংকর করোনা পরিস্থিতিতে সামাল দিতে যথাসাধ্য দান ধ্যান ও উন্নয়নমূলক কাজ করে চলেছেন সিনেজগতসহ ও অন্যান্য ক্ষেত্রের তারকারা। ভারতীয় বলিউড ইন্ডাস্ট্রি এবিষয়ে শীর্ষ ভূমিকা পালন করেছে। হিন্দি সিনেমার তিন খান সহ আরও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছেন।

কঠিন অবস্থা দ্রুততর স্বাভাবিক হওয়ার আশাকাঙ্খী সমগ্র ভারত তথা বিশ্ববাসী। ভারতের করোনা যুদ্ধে সামিল হয়ে নিজের নামটি যুক্ত করলেন অভিনেতা সোনু সুদ। মুম্বাইয়ে বাড়তে থাকা কোভিড-১৯ করোনা আক্রান্তের কথা মাথায় রেখে বৃহত্তর প্রয়াসের অংশীদার সোনু তার বিলাসবহুল হোটেলটি ছেড়ে দিলেন করোনার কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য।

এবিষয়ে সরকারি প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা সেরে নিয়েছেন অভিনেতা।এর আগে একই পথে হেঁটেছেন বাদশা কিং খান ও তার স্ত্রী গৌরী। নিজেদের চারতলাবিশিষ্ট অফিসটি ছেড়ে দিয়েছেন করোনা আক্রান্তদের আশ্রয়স্থল বা কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে।

গতকালই নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে সমস্ত ঘটনাটি নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন সোনু। পোস্টে লিখেছেন, “ এরকম কঠিন সময়ে দেশের জন্য যে প্রকৃত নায়করা কাজ করে চলেছেন সেই সকল স্বাস্থ্যকর্মীদের জন্য কিছু করতে চাই। জুহুতে আমার হোটেলটি তাদের জন্য খুলে দিলাম। আপনারাও এগিয়ে আসুন।” সোনুর এই মহান উদ্যোগে উচ্ছসিত তার অনুরাগীরা। বর্তমানে তার হোটেলটি দেশের কাজে লাগবে এ নিয়ে আশাবাদী অভিনেতা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026