Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেশরী লাল যাদবের সাথে চুরান্ত ঘনিষ্ঠ অভিনেত্রী রানি চ্যাটার্জি, বেডরুমের রোমান্সে আলোড়ন সৃষ্টি হয়েছে (VIDEO)

Updated :  Friday, March 31, 2023 10:35 AM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা গিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটিকে। ভাইরাল হওয়া গানে রানী চ্যাটার্জী ও কেশরী লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

রানী চ্যাটার্জী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘মকা কে লাভ লা পাজা মে দাব লা’ এই গানের তালেই পর্দায় কেশরী লাল যাদবের সাথে রোমান্টিক হয়েছেন অভিনেত্রী। ক্যামেরার সামনে একে অপরের সাথে এই গানের দৃশ্য চুরান্ত ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে তাদের। উল্লেখ্য গানের সাথেই পর্দায় উষ্ণতা ছড়িয়েছেন এই অনস্ক্রিন তারকা জুটি। আর তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের, তা গানের গোটা ভিডিওটা দেখলেই স্পষ্ট হবে।

সম্প্রতি এই ভোজপুরি গানের জনপ্রিয় ভিডিওটি ‘ওয়াল্ড ওয়াইড রেকর্ডস্ ভোজপুরি’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৭ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ছবিতে গানটি গেয়েছেন কেশরী লাল যাদব ও ইন্দু সোনালী। গানের কথা দিয়েছেন আজাদ সিং। জনপ্রিয় ভোজপুরি ছবি ‘জানাম’এর গান এটি। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভোজপুরি গানের ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের পাশাপাশি সমগ্র ভোজপুরি দর্শকদের মাঝে পুনরায় চর্চিত হয়েছেন এই অনস্ক্রিন তারকা জুটি। এই মুহূর্তে যা পৌঁছে গিয়েছে ৪ কোটির কাছাকাছি মানুষের কাছে। রইল সেই ভিডিওই, দেখে নিন।