ভাইরাল & ভিডিও

Ranu Mandal: মেকআপ আর্টিস্ট ডেকে বাড়িতেই সাজলেন রানুদি, তার সাজ দেখে হাসছে গোটা নেটমহল

প্রতিদিন প্রতিমুহূর্তে নিজের অদ্ভুত কাণ্ডকারখানা ও বেফাঁস মন্তব্যের জন্য বারবার নেটনাগরিকদের মাঝে তুমুল চর্চিত হন রানুমন্ডল। তার একের পর এক উল্টোপাল্টা কথাবার্তার জন্য নেটমাধ্যমে হাসির খোরাক হয়ে উঠেছেন তিনি। বলাই বাহুল্য, বর্তমানে রানু মন্ডল নেটিজেনদের কাছে তাদের কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। একাধিক ইউটিউবাররা রানাঘাটে তার বাড়িতে যান তাকে নিয়ে মিম ভিডিও বানাবেন বলে। তারাও একের পর এক উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে আর তিনিও নিজের মতো যা খুশি উত্তর দিতে থাকেন। যার জেরেই নেটদুনিয়ায় অধিকাংশের কাছে ট্রোল হন তিনি। তবে সম্প্রতি এক ইউটিউবার তার এক বন্ধুকে নিয়ে গিয়ে অদ্ভুতভাবে সাজিয়ে দিলেন রানাঘাটের রানু মন্ডলকে, যা দেখে হাসছেন সকল নেটনাগরিকরা।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে সে নিজেকে অ্যাবলেজ ভাই হিসেবে সম্বোধন করেছেন। তিনি ভিডিওর মাধ্যমে সকলের উদ্দেশ্যে জানিয়েছিলেন, সেদিন রানুদির কোন একটি জায়গায় নিমন্ত্রিত হিসেবে কিংবা গান গাওয়ার জন্য যাওয়ার কথা ছিল। তিনি তাকে জানিয়েছিলেন, যেহেতু তিনি একটা জায়গায় যাবেন সেহেতু সে যদি তাকে সাজিয়ে দেওয়ার কোন একটা ব্যবস্থা করতে পারে। আর সেই জন্যই ছেলেটি তার একটি বন্ধুকে নিয়ে এসেছিল রানু মন্ডলকে সাজানোর জন্য। ছেলেটির ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই হবে সে রানু মন্ডলকে নিয়ে একাধিক ভিডিও বানিয়েছে। যা মিম ভিডিও হিসেবে নেটিজেনদের কাছে বেশ পছন্দের।

অ্যাবলেজের বন্ধু সব নিয়ম মেনেই রানুদিকে সাজাতে শুরু করেন। আর সবশেষে যা দেখা গেল তাতে হাসি থামছেনা নেটিজেনদের। মেকাপের পরিমাণ এতটাই ছিল যে মুখ পুরো সাদা হয়ে গিয়েছিল। তাকে পরানো হয়েছিল ক্যাটক্যাটে গোলাপি রঙের লিপস্টিক ও কালো আইলাইনার। তার সাথে রানু মন্ডল পড়েছিলেন একটি পুরানো শাড়ি। এমনকি তার বাড়িতে আয়না না থাকায় তার ছবি তুলে তার সাজ দেখালেন তিনি। নিজেকে দেখে তিনি বলেন “লিপস্টিকটা একটু গাঢ় হয়ে গেছে”। তবে তাতে যে তার কোন সমস্যা নেই তা স্পষ্ট ছিল। আসলে পুরো ভিডিওটাই মজার ছলে বানিয়েছেন অ্যাবলেজ। এটি শেয়ার হতে না হতেই রীতিমতো ভাইরাল হয়েছে নেটিজেনদের একাংশের মাঝে, যা দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। বেশিরভাগের মতে, তাকে ভয়ানক লাগছিল। বলাই বাহুল্য, আবারো নিজের এই লুকের জন্য ট্রোল হলেন তিনি।

John Fabian

Recent Posts

ইন্ডাকশন ব্যবহারেই সাশ্রয়! এই সহজ নিয়ম মানলেই অর্ধেক হবে বিদ্যুতের বিল

বর্তমানে গোটা বিশ্বজুড়ে এলপিজি সংকটের আশঙ্কা এবং দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের চিন্তা বাড়ছে। রান্নাঘরের…

March 31, 2026

ফোন কানেক্ট হবে বাইকেই! হাই-টেক ফিচারে ভরপুর Hero Super Splendor Xtec এখন মধ্যবিত্তের হাতের নাগালে

ভারতের কমিউটার বাইকের বাজারে নতুন সংজ্ঞা তৈরি করেছে Hero MotoCorp। সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতকে আরও…

March 31, 2026

PBKS vs GT Pitch Report: ২০০+ রান নাকি বোলারদের দাপট? নিউ চণ্ডীগড়ে আজ কী হতে চলেছে!

গত মরসুমের রানার্স-আপ পাঞ্জাব কিংস (PBKS) গুজরাট টাইটানস (GT)-এর বিরুদ্ধে তাদের আইপিএল ২০২৬ অভিযান শুরু…

March 31, 2026

Gold Rush নাকি Gold Trap? দামে বিস্ফোরণ, এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন—জানুন পুরো হিসাব

দেশে ফের সোনার দামে বড়সড় ওঠানামা নজরে পড়ছে, যার নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন, ডলারের…

March 31, 2026

KKR News: প্রথম ম্যাচে হারের পর বড় ঘোষণা KKR অধিনায়কের! কী বললেন রাহানে?

আইপিএলের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও কলকাতা নাইট রাইডার্স শিবিরে ভেঙে পড়ার কোনও লক্ষণ…

March 31, 2026

৫ হাজারের কমেই Smart TV! বাড়িতে বসেই IPL 2026 দেখুন—এমন ডিল মিস করলে আফসোস করবেন

আইপিএল ২০২৬ শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর যদি আপনি বাড়িতে বসেই বড় স্ক্রিনে…

March 31, 2026