Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ranu Mandol: নিজে মেকআপ করে সলমন খানের গান গাইলেন রানাঘাটের রানু মন্ডল, ইন্টারনেটে ভাইরাল ভিডিও

Updated :  Friday, May 20, 2022 2:57 PM

সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর দৌলতে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। একটা সময় রানাঘাটের স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা ছড়িয়ে যায় বহু মানুষের মাঝে। তৈরি হয় ঠুনকো সম্মানের প্রাচীর। যার জন্য এখন তিনি আর স্টেশনে বসে ভিক্ষাও করতে পারেন না। প্রতিমুহূর্তে নেটনাগরিকদের অধিকাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয় তাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাময়িক জনপ্রিয়তা পেলেও বর্তমানে তিনি আবারো ফিরে এসেছেন তার পুরনো জায়গাতেই।

বর্তমানের ইউটিউবারদের কাছে রানু মন্ডল একজন কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য প্রায়ই বহু ইউটিউবাররা পৌঁছে যান রানু মন্ডলের রানাঘাটের বাড়িতে। সেখানেই তার অদ্ভুত কান্ডকারখানাগুলোকে ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে দেন তারা, যা ভাইরাল হয় নিমেষে। এই ভিডিওগুলির সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে থেকে থেকেই তুমুল কটাক্ষের শিকার হন তিনি। তবে এর প্রতিবাদও জানান বহু নেটিজেন। কারণ অনেকের মতে, একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে কখনোই এইভাবে অপদস্ত করা উচিৎ নয়। তবে একবার এক সাক্ষাৎকারে রানু মন্ডল নিজেই জানিয়েছিলেন, সবাই নিজের ইউটিউব চ্যানেলের ফলোয়ার্স এবং লাইক বাড়াতে আসে, কেউ তার খিদের খোঁজ রাখেনা। খিদের জ্বালায় অনেকসময় খারাপ ব্যবহার করে ফেলেন অনেকের সাথে, আর সেগুলোর জন্যই তাকে প্রায়ই কটাক্ষ হতে হয় নেটদুনিয়ায়।

সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে রানু মন্ডলের একটি গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে অদ্ভুত সাজে দেখা মিলেছে তার। লাল ব্লাউজের উপর সবুজ রঙের হাতকাটা নাইটি পরেছিলেন তিনি। এই ভিডিওটি রেকর্ড করার সময় তাকে অদ্ভুতভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল, যা দেখে হাসি থামাতে পারছেন না নেটনাগরিকদের একাংশ। এই সাজেই সালমান খানের গানের একটি অংশ গুনগুন করছিলেন তিনি। এই ভিডিওটি আগেও ভাইরাল হয়েছিল ইউটিউবের মাধ্যমে। তবে সম্প্রতি টিকলি নামের এক যুবতী সেই ভিডিওর কিছুটা অংশ নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন রিল ভিডিও আকারে, এই মুহূর্তে সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে। আর এই ভিডিওটির জন্যই এই মুহূর্তে নেটদুনিয়ায় আবারো কটাক্ষের শিকার হয়েছেন তিনি।