ভাইরাল & ভিডিও

ভক্তের ভালোবেসে আনা খাবার গালিগালাজ করে ছুঁড়ে ফেলে দিলেন অহংকারী রাণু মন্ডল! রইলো ভিডিও

নেটমাধ্যমের সূত্র ধরেই মানুষের মাঝে সাময়িক জনপ্রিয়তা পেয়েছিলেন রানু মন্ডল। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এক স্বহৃদয় ব্যক্তি অতীন্দ্র চক্রবর্তীর দৌলতেই তিনি ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় অসংখ্য নেটনাগরিকদের মধ্যে। এমনকি তার কথা পৌঁছে গিয়েছিল বলিউডের একাধিক তারকাদের কাছেও।

বলিউডের গায়ক-কম্পোজার হিমেশ রেশমিয়ার তৈরি করা একটি গানে তিনি প্লেব্যাকও করেছিলেন ঐ সময়ে। তবে পরবর্তীকালে আত্মঅহংকারের জন্যই তিনি আবারও ফিরে এসেছেন তার পুরোনো জায়গাতেই। বর্তমানে মানুষের কাছে কথায় কথায় হাসির খোরাক হন তিনি। এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ায় রানু মন্ডল ট্রোল কনটেন্ট হয়ে উঠেছেন। কোনো না কোনো কারণে তিনি ট্রোল হন নেটিজেনদের মধ্যে। তিনি নিজের অদ্ভুত সাজগোজ ও কর্মকাণ্ডের জন্যই প্রতিদিন হাসির খোরাক হয়ে ওঠেন।

নেটিজেনদের একাংশের দাবি তিনি ভারসাম্যহীন মানুষ। আবার অনেকের মতে, তিনি সত্যিই যদি ভারসাম্যহীন হতেন তাহলে এমন গান গাইতে পারতেন না। তার গলায় সুর রয়েছে কিন্তু উপযুক্ত প্রশিক্ষণের অভাবে তিনি আজ এই অবস্থায় রয়েছেন। অনেকের মতে, এমন একজন অভাবী, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে নিয়ে হাসাহাসি না করাই শ্রেয়। আজকের দিনে দাঁড়িয়ে নেটমাধ্যমে তাকে নিয়ে একাধিক খবর চোখে পড়ে।

সম্প্রতি এক যুবক রানু মন্ডলকে সাহায্য করার জন্য তার রানাঘাটের বাড়িতে গিয়েছিল মাছ-মাংস নিয়ে। সাথে নিয়ে গিয়েছিল কম্বল ও আরো কিছু সরঞ্জাম। তবে তাকে দেখা মাত্রই রানু মন্ডল জিজ্ঞাসা করে বসে সে কোলড্রিংস কেন নিয়ে আসেনি? আর তারপরেই মাছ ও পাঁঠার মাংসের প্যাকেট থেকে সমস্ত মাছ-মাংস জানলা দিয়ে ছুড়ে ফেলে দেয়। তারপরই তাকে বলতে শোনা যায় কেউ একজন তার জন্য কিছু নিয়ে আসবে বলেছিল সে আর আসেনি। এরপরেই ঐ যুবককে রীতিমতো গালাগালি দিয়ে বাড়ি থেকে বার করে দেন তিনি। সম্প্রতি এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই ছি ছি করছেন সকলে।

টোটন ঘোষ নামের এক যুবক নিজের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করেছেন এই ভিডিও। এই ঘটনা ঘটার পর তিনি ক্যামেরার সামনে বলেছেন, তিনি তাকে সাহায্য করার জন্যে জিনিসগুলি নিয়ে এসেছিলেন কিন্তু তিনি সমস্ত ছুঁড়ে ফেলে দিয়েছেন। এই ভিডিও দেখে অনেকের মত, এতকিছুর পরেও রানু মন্ডলের অহংকার এখনো যায়নি। ভিডিওর শেষে ঐ যুবক বলেছেন তাই এমন ব্যবহারের জন্যই তিনি সকল মানুষের কাছে কটাক্ষের শিকার হন। এমন মানুষের সাথে এমনটাই হওয়া উচিৎ।

এই ভিডিও দেখার পর নেটনাগরিকদের অধিকাংশ বলেছেন, যে মানুষ একদিন ভিক্ষা করে খেত, দুবেলা খাবার জুটত না, তার এমন অহংকার ভালো নয়। ক্যামেরার সামনে খাবার নষ্ট করার দৃশ্য নিয়েও বেশ সমালোচিত হয়েছেন তিনি। নিজের এমন কাণ্ডকারখানার জন্যই বারবার নেটদুনিয়ায় মানুষের কাছে খোরাক হয়ে ওঠেন রানু মন্ডল।

John Fabian

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026