Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rashmi Desai: ক্যামেরার সামনেই বারবার পোশাক ঠিক করছিলেন অভিনেত্রী রাশ্মি দেশাই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Updated :  Sunday, July 31, 2022 7:44 PM

রাশ্মি দেশাই ছোটপর্দার অন্যতম পরিচিত জনপ্রিয় অভিনেত্রী। ২০০২ সাল থেকে এই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। বড়পর্দা দিয়েই তার অভিনয়ের হাতেখড়ি। প্রথমে একটি অসমীয়া ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর তিনি পা রাখেন বলিউডে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার পরিচিতি যথেষ্ট। সেখানকার দর্শকদের মাঝে অভিনেত্রীর জনপ্রিয়তা রয়েছে ভালোই। ২০০৬ সালের পর হিন্দি টেলিভিশন জগতে ডেবিউ করেন তিনি। জি টিভিতে ‘রাবণ’ ধারাবাহিকে দেখা মেলে ছিল তার। সেইসময় থেকে এখনো পর্যন্ত যতদিন গেছে তার জনপ্রিয়তা দর্শকদের মাঝে বেড়েছে আরো। সম্প্রতি নেহা ভাসিনের সাথে একটি মিউজিক ভিডিওতে কাজ করতে দেখা গিয়েছে তাকে। গানের নাম ‘পারবা’ (Parwah)।

থেকে থেকেই মিডিয়ার চর্চার আলোয় উঠে আসেন রাশ্মি। তবে সম্প্রতি নিজের বোল্ড লুকের সূত্র ধরেই আপাতত চর্চিত রাশ্মি। বর্তমানে অভিনেত্রী হিসেবে প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন তিনি। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক মিলবে। সম্প্রতি এই অভিনেত্রী নিজের একটি সাম্প্রতিক ভিডিওর সূত্র ধরে তার অনুরাগীদের মাঝে ও নেটনাগরিকদের মাঝে চর্চায় রয়েছেন।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে বোল্ড গ্ল্যামারাস লুকে দেখা গিয়েছে। ভিডিওতে অভিনেত্রীকে অফশোল্ডার, ডিপনেক বটল গ্রীন রঙের একটি হাই থাই স্লিটেড পোশাকে দেখা গিয়েছে। কোন একটি নামি ব্রান্ডের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। এই পোশাকে সেখানে উপস্থিত হয়ে ক্যামেরার সামনে বারবার পোশাক ঠিক করতে দেখা গিয়েছে রাশ্মি কে, যা নজর টেনেছে সকলেরই। তবে সবকিছুর মধ্যেও ক্যামেরার সামনে নিজের বোল্ডনেস বজায় রেখেছিলেন তিনি। এদিন নিজের লুক সম্পূর্ণ করার জন্য চুল সেট করে কানে হালকা দুল ও গলায় পেনডেন্ট ও ডার্ক লিপস্টিক পরেছিলেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্ট বলিউড’এর অফিসিয়াল পেজ থেকে অভিনেত্রীর এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে রাশ্মি দেশাই নিজের এই ভিডিওটির সূত্র ধরেই মিডিয়ার পাশাপাশি চর্চিত হয়েছেন তার অনুরাগীদের মাঝেও।